চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ দফা দাবিতে সেন্টমার্টিন দ্বীপে পরিবেশবাদীদের মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় ‘সেন্টমার্টিন দ্বীপ বাঁচাতে নিয়ন্ত্রিত পর্যটন চাই’ শ্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাটে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনটির ৪৫ জন স্বেচ্ছাসেবী কয়েকশ পর্যটক ও দ্বীপের বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে দ্বীপ বাঁচাতে ৯ দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো যথাক্রমে- বিদ্যমান প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ-তে ৯টি পয়েন্টের নিষিদ্ধ কার্যক্রম রোধ কল্পে) আইন কঠোরভাবে প্রয়োগ করা, দ্বীপে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা, পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা, পর্যটকদের আচরণ নিয়ন্ত্রণ ও নির্ধারণ করা, ছেঁড়াদ্বীপে পর্যটক নিষিদ্ধ করা, দ্বীপে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, দ্বীপে নিরাপদ খাবার পানির উৎস নিশ্চিত করা, পরিবেশ ছাড়পত্র ব্যতীত হোটেল ও রির্সোট তৈরি বন্ধ করা, স্থানীয় মানুষের জীবন-জীবিকা, জীববৈচিত্র্য ও দ্বীপ রক্ষায় নীতিমালা তৈরি করা।

Banglabid

এসময় বক্তব্য রাখেন,‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কক্সবাজারের উপদেষ্টা সরওয়ার আজম মানিক, ব্যারিস্টার শাহরিয়ার ইয়াছিন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, এনভায়রনমেন্ট পিপল এর পরিচালক মো. হোসাইন, পরিচালক আজিম নিহাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেন্টমার্টিন দ্বীপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো চীনে

পরবর্তী

ব্রেক্সিট বিলে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন

পরবর্তী

ব্রেক্সিট বিলে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন

জহির রায়হান অন্তর্ধানের ৪৮ বছর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনে বিমানবাহী রণতরীতে প্রথম নারী পাইলটদের গুরুত্বপূর্ণ অবতরণ পরীক্ষা পাস

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT