চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো চীনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
করোনা ভাইরাস-ছড়িয়ে পড়েছে পুরো চীনে

মারাত্মক করোনা ভাইরাস চীনের মূল ভূখণ্ডের প্রত্যেকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ তিব্বত অঞ্চলে একজন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছে সরকার।

ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭০-এ।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পর্যন্ত হিসাবে দেশজুড়ে ৭ হাজার ৭১১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। চীন ছাড়াও সংক্রমণ ছড়িয়ে পড়েছে অন্তত আরও ১৬টি দেশে।

ভাইরাসটি কোনো বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে কিনা, এ বিষয়ে বৃহস্পতিবার বৈঠক করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসাস বলেন, করোনা ভাইরাস নিয়ে এর আগে বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা না করলেও গত কিছুদিনে ভাইরাসটি যে হারে ছড়াচ্ছে, বিশেষ করে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে, তাতে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বিগ্ন। এক্ষেত্রে জার্মানি, ভিয়েতনাম এবং জাপানের প্রতি ইঙ্গিত করে এসব কথা বলেন তিনি।

‘যদিও চীনের বাইরে আক্রান্তের সংখ্যাটি তুলনামূলকভাবে বেশ কম, কিন্তু সেটি বেড়ে গিয়ে শিগগিরই অনেক বড় মহামারির ক্ষমতা রাখে,’ বলেন মহাপরিচালক।

Reneta

আরও পড়ুন: করোনা ভাইরাস থেকে বাঁচবেন যেভাবে

করোনা ভাইরাস মূলত আক্রমণ করে মানুষের শ্বাসযন্ত্রকে। সর্দিকাশি দিয়ে শুরু হয়ে এরপর জ্বরের মতো লক্ষণ থাকলেও সংক্রমণ বাড়তে বাড়তে শ্বাসকষ্টসহ শ্বাসযন্ত্রের মারাত্মক প্রদাহে রূপ নেয়।

এখন পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা বা প্রতিষেধক ওষুধ বের করা সম্ভব হয়নি। বেশিরবাগ ক্ষেত্রেই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের দেহে লক্ষণগুলো হালকাভাবে ধরা দেয় এবং কিছু সময় ভোগার পর রোগী সুস্থও হয়ে যায়।

কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সংক্রমণ বেড়ে গিয়ে গুরুতরভাবে শ্বাসযন্ত্রকে আক্রমণ করে, যা থেকে মৃত্যুও হতে পারে।

সার্স এবং ইনফ্লুয়েঞ্জার সমগোত্রীয় করোনা ভাইরাসকে মূলত বয়স্ক মানুষ এবং আগে থেকে শ্বাসযন্ত্রের সমস্যা আছে এমন ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসচীনে করোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT