স্বাস্থ্য

হামে আরও ৩ জনের মৃত্যু

স্বাস্থ্যকর্মীরা রোগীদের সঙ্গে আলোচনা করছেন, সবাই মাস্ক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট ৯১৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্য দুজন সিলেট বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৮০ জনে।

একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৯ জনের শরীরে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৯৮৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২১ হাজার ৮৮০ জন।

বিষয়:মৃতের সংখ্যা শিশুর মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর হাম হামের উপসর্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…