চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে বিমানবাহী রণতরীতে প্রথম নারী পাইলটদের গুরুত্বপূর্ণ অবতরণ পরীক্ষা পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনে বিমানবাহী রণতরীতে ব্যবহৃত বিমানের নারী পাইলটদের প্রথম দল গুরুত্বপূর্ণ অবতরণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন। দিনের বেলায় চলন্ত রণতরীর ডেকে এককভাবে হেলিকপ্টার অবতরণ ও পুনরায় উড্ডয়নের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা এখন রাতের প্রশিক্ষণ শুরু করেছেন।

সোমবার (১৭ আগস্ট) চীনের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নারী পাইলটদের এই সাফল্য দিন ও রাত এবং স্থল থেকে সমুদ্রসহ বিভিন্ন পরিবেশে দায়িত্ব পালনের সক্ষমতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

পীত সাগরে প্রশিক্ষণের সময় নারী পাইলট ক্যাডেটরা হেলিকপ্টার নিয়ে রণতরীর কাছে পৌঁছান। এরপর নির্ধারিত পথে চলন্ত জাহাজের ডেকে অবতরণ এবং সেখান থেকে আবার উড্ডয়নের পরীক্ষা দেন তারা। এ সময় দুটি সহায়ক জাহাজ পাশাপাশি থেকে সমন্বয় করে এবং রণতরীর কর্মীরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে পাইলটদের সহায়তা করেন।

Banglabid

চলন্ত বিমানবাহী রণতরীর ডেকে এককভাবে অবতরণ ও উড্ডয়ন একজন পাইলটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। সমুদ্রের ঢেউ, বাতাস এবং জাহাজের দুলুনির কারণে স্থলভাগের তুলনায় সমুদ্রে হেলিকপ্টার অবতরণ অনেক বেশি চ্যালেঞ্জিং। ফলে পাইলটকে অত্যন্ত নিখুঁতভাবে হেলিকপ্টার নিয়ন্ত্রণ করতে হয়।

পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নৌ বিমান চলাচল বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট ওয়াং মেংতি বলেন, আমরা একটি বড় মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হই। অবতরণের জায়গাটি ছোট। ঢেউ ও সমুদ্রের বাতাসে জাহাজটি দুলতে থাকে। তাই হেলিকপ্টার আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে হয়।

Reneta

দিনের পরীক্ষা সফলভাবে শেষ করার পর নারী পাইলটরা রাতের প্রশিক্ষণ শুরু করেন। অন্ধকারে দৃশ্যমানতা কম থাকায় এ সময় ককপিটের বিভিন্ন যন্ত্রের ওপর তাদের বেশি নির্ভর করতে হয়। যন্ত্রের তথ্য বিশ্লেষণ করে গতিপথ ঠিক করা এবং নিয়ন্ত্রণকক্ষের নির্দেশনা অনুসরণ করে নিরাপদে অবতরণের প্রশিক্ষণ নিচ্ছেন তারা।

পিএলএ নৌ বিমান চলাচল বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক চাং ইংচিয়ে বলেন, সামনের সারির ইউনিটে যোগ দেওয়ার আগে ক্যাডেটদের পাঠ্যসূচির সব প্রশিক্ষণ শেষ করতে হবে এবং চূড়ান্ত মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবতরণচীনে বিমানবাহী রণতরীপরীক্ষা পাসপ্রথম নারী পাইলট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরবর্তী

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ ব্যবহার: পুলিশ কর্মকর্তাকে অপসারণ

পরবর্তী
ছবি: সংগৃহীত।

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ ব্যবহার: পুলিশ কর্মকর্তাকে অপসারণ

ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT