চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাত্তরের কথা স্মরণ করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ১৯৭১ সালে আমাদের শরণার্থীদের কথা স্মরণ করেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। আমরা তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করেছি।

তিনি বলেন: সীমান্তে যখন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী কষ্ট করছিল, তখন আমার ছোট বোন রেহানা আমাকে বললল, তুমি যদি দেশের ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারো, তাহলে এই রোহিঙ্গাদের খাওয়াতে পারবে না? তখন আমি বলি- অবশ্যই পারবো, প্রয়োজনে আমরা নিজেদের খাবার ভাগ করে খাবো।

শনিবার বিকেলে গণভবনে লায়ন ও লিও মহাসমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: রোহিঙ্গাদের বিষয়ে আমরা আন্তর্জাতিকভাবে সমর্থন ও সহযোগিতা পেয়েছি। আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বলেছে, কিন্তু প্রক্রিয়া শুরু হয়নি, শুরু হবে।

লায়ন ও লিওদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন: সমাজসেবামূলক কাজের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া যায়, আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি বলেন: আপনারা যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, তা অব্যাহত রাখবেন। আপনাদের অভিনন্দন। বিশেষ করে লিওদের বলছি, তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তোমরাই দেশের আগামীর ভবিষ্যৎ।

প্রধানমন্ত্রী বলেন: জাতির জনক বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, কাজ শুরু করেছিলেন, আমরা সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত দেশে উন্নীত করা।

 

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতাল যেন রাজনীতির কেন্দ্র না হয়: কাদের

পরবর্তী

কোচিং সেন্টার সংশ্লিষ্টদের ভুয়া প্রশ্নফাঁসের ফাঁদ, কোটি টাকার চেক জব্দ

পরবর্তী

কোচিং সেন্টার সংশ্লিষ্টদের ভুয়া প্রশ্নফাঁসের ফাঁদ, কোটি টাকার চেক জব্দ

অভিষেকেই নিজের প্রতিদ্বন্দ্বি অধরা

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT