চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৫-১০টি সুপারহিট কনটেন্ট দিতে পারলেই জনপ্রিয় হবে ওটিটি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২১
বিনোদন
A A

টেলিভিশনের পর গত কয়েক বছরে জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউব। এ প্লাটফর্ম দর্শক চাহিদার শীর্ষে। সময়ের পরিবর্তনে এসেছে ওটিটি মাধ্যম। অন্যান্য দেশে মাধ্যমটি ইতোমধ্যে জনপ্রিয় হলেও বাংলাদেশে এখনো ওটিটিতে সেই অর্থে অভ্যস্ত হয়নি দর্শক।

তবে অচিরেই মাধ্যমটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

জনপ্রিয় এ নির্মাতা মনে করেন, বছরে ৫-১০ টি ‘ম্যাসিভ সুপারহিট’ কনটেন্ট নিয়ে আসতে পারলেই ইউটিউবের মতো যে কোনো ওটিটি প্লাটফর্মও জনপ্রিয় হয়ে উঠবে।

Banglabid

২০১৭ সালে ‘বড় ছেলে’ নাটক বানিয়ে ব্যাপক সাড়া ফেলেন আরিয়ান। ইউটিউবে প্রচার হওয়ার পর নাটকটি এখন পর্যন্ত ৩ কোটির বেশি দর্শক দেখেছেন। সংশ্লিষ্টরা মনে করেন, দেশে ইউটিউবেও যে ভালো কনটেন্ট পাওয়া যায় সেগুলোর মধ্যে আরিয়ানের ‘বড় ছেলে’ উজ্জ্বল দৃষ্টান্ত। যেখানে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব এবং মেহজাবীন চৌধুরী।

বৃহস্পতিবার রাতে চ্যানেল আই অনলাইনকে মিজানুর রহমান আরিয়ান বলেন: কয়েক বছর আগে ইউটিউব সম্পর্কে মানুষ বেশি জানতো না। টিভিতেই বেশি নাটক দেখতো। এখনো টিভিতে দেখে কিন্তু ইউটিউবে তুলনামূলক বেশি দেখে।

তিনি বলেন, নাম বলতে চাইনা, কিন্তু আমারও কিছু কনটেন্ট দেশে ইউটিউবে যে নাটক দেখা যায় সেটা দর্শকদের বোঝাতে সাহায্য করেছে। আমার বিশ্বাস, ওটিটিও মানুষ চিনবে তখনই, যখন ম্যাসিভ আকারে ৫-১০টি কনটেন্ট সুপারহিট হবে। ম্যাসিভ হিট কনটেন্ট ইউটিউবে পাওয়া যায়। ওটিটির কনটেন্ট ম্যাসিভ সুপারহিট হলে মানুষের মুখে মুখে ছড়িয়ে যাবে। ওটিটি আরও বেশি পরিচিতি পাবে।

Reneta

বার বার জোর দিয়ে এই নির্মাতা বলেন, ওটিটিতে বছরে ৫-১০টি ম্যাসিভ সুপারহিট কনটেন্ট লাগবে। কনটেন্ট যেমন ভালো হতে হবে এবং তেমনি ম্যাসিভ সুপারহিট হতে হবে। তিনি বলেন, মানুষ এ মাধ্যমে কন্টেন্ট  টাকা দিয়ে দেখবে। তাই পরিচালক, প্রযোজক , শিল্পীদের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। এই মাধ্যমের জন্য পৃষ্ঠপোষকদের পাশাপাশি দর্শকদেরও সাপোর্ট প্রয়োজন। এগুলো হলেই ইউটিউবের মতো ওটিটিও মানুষ চিনবে।

শুধু ‘বড় ছেলে’ নয়, ভালোবাসার গল্পকথক হিসেবে দর্শকদের কাছে আস্থার নাম মিজানুর রহমান আরিয়ান। ভালোবাসার গল্পগুলো নানা ঢঙে তিনি তার নাটকে উপস্থাপন করে নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। নতুন খবর হচ্ছে, এবারই প্রথম ওটিটির জন্য ওয়েব ফিল্ম বানালেন মিজানুর রহমান আরিয়ান।

নতুন ওটিটি মাধ্যম চরকি’র পৃষ্ঠপোষকতায় আরিয়ানের ওয়েব ফিল্মটির নাম ‘নেটওয়ার্কের বাইরে’। যেখানে অভিনয় করেছেন শরিফুল রাজ, ইয়াশ রোহান খাইরুল বাশার, জোনায়েদ বোগদাদী, নাজিফা তুষি, অর্শা, তাসনিয়া ফারিণ, তাসনুভা তিশাসহ আরও অনেকে।

মিজানুর রহমান আরিয়ান সবসময় চেয়েছেন, একটি সুন্দর গল্প দর্শকদের উপহার দিতে। ওয়েব ফিল্মের মাধ্যমে সেই চেষ্টা করেছেন। তবে এবার গল্পটা বড় পরিসরে বলতে পেরেছেন বলেও তিনি জানান।

ওয়েব প্লাটফর্মের জন্য নির্মিতব্য ‘নেটওয়ার্কের বাইরে’ নিয়ে আরিয়ান বলেন, এটি বন্ধুত্বের গল্প। ঢাকা, কক্সবাজার, সেন্টমার্টিনসহ অনেকগুলো লোকেশনে শুটিং করা হয়েছে। কোভিড কিছুটা কম থাকাকালীন ১৬ দিনে শুটিং করেছি। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চিত্রনাট্যসহ সবমিলিয়ে কাজটির জন্য গত ৬ মাস সময় দিতে হয়েছে। তবে আরও ৩ বছর আগে যখন সিনেমা নিয়ে ভেবেছি তখন থেকেই গল্পটা ঠিক করে রাখি।

মিজানুর রহমান আরিয়ান  | ছবি: সংগৃহীত

মিজানুর রহমান আরিয়ান বলেন, কোভিড না থাকলে পৃথিবী আগের মতো সুস্থ থাকলে এ গল্প হতো সিনেমা হলের জন্য বানানো গল্প এবং প্রথম সিনেমার গল্প। এটা সেই গল্প যেটা দিয়ে আমি প্রথম সিনেমা বানাতে চেয়েছিলাম। আমি আমার কষ্ট ও চেষ্টার সর্বোচ্চটা দিয়ে কাজটি করেছি। কষ্ট যেহেতু প্রচণ্ড করেছি, আশা করছি ফলাফল সুখের হবে। যখন বিহাইন্ড দ্য সিন প্রকাশ হবে তখন বোঝা যাবে আমি এবং পুরো টিম কত কষ্ট করেছি। কনটেন্ট দেখলেও মানুষ বুঝবে কোথায় কোথায় শুটিং করেছি।

তিনি বলেন, সবসময় কনটেন্ট বানাই যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছায় এই চিন্তা মাথায় রেখে। মানুষ দেখবে প্রশংসা করবে এ টার্গেট নিয়ে বানিয়েছি। পোস্ট প্রোডাকশনের কাজ করতে গিয়ে মনে হচ্ছে, এটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো রেজাল্ট পাবো।

আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে থাকবে তিনটি গান। দুটি গান লিখেছেন সোমেশ্বর অলি এবং সুর সংগীত সাজিদ সরকারের। আরেকটি গান লিখেছেন ও সুর সংগীত করেছেন সন্ধি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্শাওটিটিচরকিজোনায়েদ বোগদাদীতাসনিয়া ফারিণতাসনুভা তিশানাজিফা তুষিমিজানুর রহমান আরিয়ানলিড বিনোদনশরিফুল রাজসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ ৫৭ জনের মৃত্যু, শনাক্ত ২১৭৭

পরবর্তী

স্বাস্থ্যবিধি মেনে বাস চালু চায় মালিক সমিতি

পরবর্তী

স্বাস্থ্যবিধি মেনে বাস চালু চায় মালিক সমিতি

ভালো-মন্দের মিশেলে কাটলো দিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT