চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো-মন্দের মিশেলে কাটলো দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর শুরু হতে তেমন সময় লাগেনি। তবে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় আলোর স্বল্পতা দেখা দেয়ায় দিনের খেলা আর চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। ক্যান্ডিতে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। স্বাগতিক শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে তুলেছে ৪৬৯ রান।

প্রথম দিনের সঙ্গে তুলনা করলে দ্বিতীয় দিন বাংলাদেশ নিজেদের করেই নিয়েছে। তুলে নিয়েছে প্রতিপক্ষের ৫ উইকেট। তবে ক্যাচ মিস আবারও আক্ষেপে পুড়িয়েছে সফরকারীদের। গতকালের মতো আজও একটি ক্যাচ ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত।

দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে ১ উইকেটে ২৯১ রানে প্রথম দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। খেলা হয়েছিল পুরো ৯০ ওভার। আজ হয়েছে ৬৫.৫ ওভার। নিরোশান ডিকওয়েলা ৬৪ ও রমেশ মেন্ডিস ২২ রানে অপরাজিত আছেন।

তাসকিন আহমেদ একাই নিয়েছেন তিন উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

প্রথম সেশনে জোড়া সাফল্যের পর দ্বিতীয় সেশনে আরও একটি উইকেট তুলে নেন তাসকিন। পাথুম নিশানকাকে (৩০) বোল্ড করেন টাইগার পেসার।

দীর্ঘ অপেক্ষার প্রথম সেশনের শেষ দিকে জোড়া আঘাত হানেন তাসকিন। প্রথমে সাজঘরে পাঠান ১৪০ রান করা লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নেকে। ভাঙেন ১০৪ রানের দ্বিতীয় উইকেট জুটি।

Reneta

অ্যাঞ্জেলো ম্যাথুসকে (৫) বেশিক্ষণ টিকতে দেননি। অফস্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে চলে যায় লিটন দাসের গ্লাভসে। কিছুক্ষণ পরই ধনাঞ্জয়া ডি সিলভাকে (২) সাজঘরে পাঠান তাইজুল ৪ উইকেটে ৩৩৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা।

দ্বিতীয় সেশনের শুরুতেই নিজের তৃতীয় সাফল্যের দেখা পান তাসকিন। সেঞ্চুরির কাছে চলে যাওয়া ওসাধা ফার্নান্দোকে (৮১) সাজঘরে পাঠান মিরাজ।

পাল্লেকেলে স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ পায় তিন সাফল্য। দ্বিতীয় সেশনে ধরা দেয় দুই উইকেট। তৃতীয় সেশনে লঙ্কানদের সপ্তম উইকেট জুটি প্রতিরোধ গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন। শতরানের জুটি গড়া থেকে মাত্র ১৩ রান দূরে তারা।

ম্যাচের প্রথম দিন লঙ্কানদের ২০৯ রানের মাথায় ওপেনিং জুটি বিচ্ছিন্ন করেন অভিষিক্ত পেসার শরিফুল। ১১৮ রান করা লঙ্কান অধিনায়ক উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন। আরেক সেঞ্চুরিয়ান থিরিমান্নেও উইকেটের পেছনে ক্যাচ দেন। প্রথম ইনিংসে বাংলাদেশের ছয় শিকারের চারটিই লিটনের ক্যাচে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্ডিদ্বিতীয় টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি উচ্চগতির পেট্রোল বোট

জুলাই ২, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT