চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ ভাইকে চাপা দেয়া পিকআপ চালক ৩ দিনের রিমান্ডে

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:১৫ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার
A A
পিকআপ চাপা দেয়া ব্যক্তির সঙ্গে দুই পুলিশ কর্মকর্তা, রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় ঘাতক পিকআপের চাপায় পাঁচ সহোদর নিহতের ঘটনায় চালক সাইফুল ইসলামকে রিমান্ডে দিয়েছে আদালত।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের এসআই আবুল হোসেন।

এসময় তদন্ত কর্মকর্তা এসআই আবুল হোসেন অধিকতর তদন্তের স্বার্থে আসামী সাইফুল ইসলামের আদালতের কাছে সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক রাজিব কুমার দেব চালক সাইফুল ইসলামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Banglabid

আদালতে আসামী সাইফুল ইসলামের পক্ষে কোন আইনজীবী তার জামিনের জন্য আবেদন করেননি।

গ্রেপ্তারকৃত পিকআপ চালক সাইফুল ইসলাম (৩০) বান্দরবান জেলার লামা উপজেলার মো. আলী জাফরের ছেলে। চকরিয়া সিনিয়র জুডিসিয়াল আদালতের আইনজীবী অ্যাডভোকেট উমর ফারুক বলেন, উপজেলার মালুমঘাট এলাকায় সবজি বোঝাই একটি দ্রুতগতির পিকআপ চাপায় পাঁচ সহোদর নিহত হন। এসময় আরো দুই সহোদর ও এক বোন গুরুতর আহত হন।

ঘটনার পর পিকআপ চালক সাইফুল ইসলাম পালিয়ে যায়। পরে র‍্যাব-১৫’র একটি টিম তাকে ঢাকা থেকে আটক করে মামলার তদন্তকারী কমকর্তার কাছে হস্তান্তর করেন।

Reneta

মামলার তদন্তকারী কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে থানার এসআই (উপপরিদর্শক) আবুল হোসেন বলেন, পিকআপ চাপায় পাঁচ সহোদরের মৃত্যুর ঘটনায় পিকআপ চালক সাইফুল ইসলামকে রিমান্ডে নেয়া হয়েছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখতেই মূলত তাকে রিমান্ডে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট নার্সারি এলাকায় সবজি বোঝাই দ্রুতগতির একটি পিকআপের চাপায় পাঁচ ভাই নিহত এবং আরও দুই ভাই ও এক বোন গুরুতর আহত হন। এরমধ্যে রক্তিম সুশীল গুরুতর অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অপর ভাই প্লাবন সুশীল সামান্য সুস্থ হলেও বোন হীরা সুশীল মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতদের বাবা প্রয়াত ডা. সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্টানের পূর্বে ক্ষুদান্ন দান করতে গিয়ে তারা এই দুর্ঘটনার শিকার হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ সহোদরের মৃত্যুকক্সবাজারের চকরিয়াচকরিয়ায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয় দিনেও দল পেলেন না সাকিব

পরবর্তী

সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিআরইউ’র স্মারকলিপি

পরবর্তী
সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিআরইউ’র স্মারকলিপি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিআরইউ’র স্মারকলিপি

পুকুরে ডুবে শিশুর মৃতদেহ উদ্ধার, উদ্ধারকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুরে ডুবে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT