চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিনেও দল পেলেন না সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুত, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনেও দল পেলেন না সাকিব আল হাসান। বঙ্গবন্ধু বিপিএলে ব্যাট-বলে দুর্দান্ত ফর্মে থাকা বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাপারে এদিনও আগ্রহ দেখায়নি দশ ফ্র্যাঞ্চাইজির কেউ।

ব্যাঙ্গালুরুতে নিলামের প্রথম দিনের দ্বিতীয় রাউন্ডে ডাক আসে সাকিবের। কোনো দল আগ্রহ না দেখালে অবিক্রিত থাকে দুই কোটি রুপি ভিত্তিমূল্যের বাঁহাতি স্পিন অলরাউন্ডার। দ্বিতীয় দিনে ফের বিডে উঠলেও দল জোটেনি তার ভাগ্যে।

সাকিবের দল না পাওয়ার ঘটনায় হতবাক সবাই। অনেকে ভেবেছিলেন, টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারীকে পেতে ফ্র‌্যাঞ্চাইজিগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়বে। আসরে দুটি দল বাড়ায় আশা বড় হয় টাইগার অলরাউন্ডারকে ঘিরে। কিন্তু অবিক্রিতই থাকতে হল বিশ্বসেরা অলরাউন্ডারকে।

Banglabid

মেগা নিলামে বাংলাদেশি হিসেবে চূড়ান্ত তালিকায় জায়গা পান পাঁচ বাংলাদেশি। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লী। বাকি শরিফুল, তাসকিন ও লিটন বিডেই আসেননি।

সাকিবের দলহীন থাকার পেছনের কারণ হতে পারে আইপিএলের পুরোটা সময় সাকিবকে পাওয়া যাবে কিনা; সেই অনিশ্চয়তা। আইপিএলের শুরু আর শেষের দিকে বাংলাদেশ দলের দুটি সিরিজ আছে। আইপিএলের শুরুর তারিখ চূড়ান্ত না হলেও ধারণা মার্চের শেষ সপ্তাহে শুরু হবে আসরটি। সেক্ষেত্রে দলে নিয়মিত পাওয়া নিয়ে শঙ্কা থাকতো।

২০১১ সালে আইপিএলে অভিষেকের পর তৃতীয়বার আসরে দেখা যাবে না সাকিবকে। ২০১৩ সালে চোটের কারণে খেলেননি, নিষেধাজ্ঞায় ছিলেন ২০২০ সালে, এবার দুইবার নিলামেও এসেও থাকলেন অবিক্রিত।

Reneta

গত আসরে দুই কোটি ভিত্তিমূল্য থেকে ৩.২০ কোটিতে কলকাতা নাইট রাইডার্সদের হয়ে খেলেছিলেন টাইগার অলরাউন্ডার। বিশ্বের অন্যতম ফ্র‌্যাঞ্চাইজি ভিত্তিক আসরে ৭১টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৯.৮২ গড়ে করেছেন ৭৯৩ রান। বল হাতে ৭.৪৩ ইকোনমিতে শিকার করেছেন ৬৩ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২২কলকাতাতাসকিননিলামমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরিশাল-কুমিল্লার ফাইনালে ওঠার লড়াই

পরবর্তী

৫ ভাইকে চাপা দেয়া পিকআপ চালক ৩ দিনের রিমান্ডে

পরবর্তী
পিকআপ চাপা দেয়া ব্যক্তির সঙ্গে দুই পুলিশ কর্মকর্তা, রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ ভাইকে চাপা দেয়া পিকআপ চালক ৩ দিনের রিমান্ডে

সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিআরইউ’র স্মারকলিপি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিআরইউ’র স্মারকলিপি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT