চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: রতন গোমেজ, বিসিবি

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও বিবর্ণ বাংলাদেশের ব্যাটিং। অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি টপঅর্ডার। শুরুতেই সাজঘরে ফিরে যান লিটন দাস (০), সৌম্য সরকার (৫) ও মুশফিকুর রহিম (১)। 

দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। উইকেট শিকারিরা হলেন মিশেল স্টার্ক, জস হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল।

শুরুতে তিন উইকেট হারানোর ধকলে পাওয়ার প্লে কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। ষষ্ঠ ওভারে সাজঘরে ফিরে গেছেন নাঈম শেখও।  ১৭ রান করে হ্যাজেলউডের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন এ বাঁহাতি ওপেনার।

Banglabid

রানের খাতা খোলার আগে ফিরে যান আফিফ হোসেনও। নিজের প্রথম বলেই উইকেট নেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।

৭ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ মোটে ৩৮ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ ৯ ও  শামীম হোসেন ৪ রানে অপরাজিত আছেন।

এক ম্যাচ পর একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

Reneta

পুরো বিশ্বকাপে বাংলাদেশকে ভুগিয়েছে ব্যটিং। শেষ ম্যাচেও ব্যর্থ টপঅর্ডার। সুপার টুয়েলভ থেকে অন্তত একটি জয় নিয়ে দেশের ফেরার স্বপ্ন ফিকে হয়ে আসছে বাজে ব্যাটিংয়ের আরেকটি মহড়ায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০দুবাইবাংলাদেশ-অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো ভিসি হলেন অধ্যাপক হুমায়ুন কবির

পরবর্তী

তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না: কাদের

পরবর্তী
বাংলাদেশের জন্য ভারতের সহযোগিতা নিয়ে চ্যানেল আই অনলাইন রিপোর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না: কাদের

রাঙ্গামাটিতে ইউপি নির্বাচনের প্রচার কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউপি নির্বাচন: রাঙ্গামাটিতে উৎসবের বদলে আতঙ্ক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে একদিনে ৯৯৪ রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT