চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪২৬ রানের ম্যাচে শেষ হাসি চট্টগ্রামের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: অসুস্থ তামিম ইকবালের জায়গায় খেললেন মুমিনুল হক। বঙ্গবন্ধু বিপিএলে প্রথম নেমেই পেলেন ফিফটি। এ বাঁহাতির ৩৫ বলে ৫২ রানের ইনিংস অবশ্য ২২২ রানের লক্ষ্যের কাছে নিয়ে যেতে তেমন ভূমিকা রাখতে পারল না। শেষদিকে মাশরাফী বিন মোর্ত্তজা ও থিসারা পেরেরা ঝড় তুলে জমিয়ে দিলেন ম্যাচ।

চট্টগ্রাম-২২১/৪, ঢাকা-২০৫/১০

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে ঢাকা প্লাটুনকে ১৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইনিংসের শেষ বলে শেষ উইকেট হারানোর আগে ঢাকা তোলে ২০৫। পেরেরা ২৭ বলে ৪ ছক্কা ও ৩ চারে করেন ৪৭ রান। শেষ ওভারে তাদের দরকার ছিল ২১ রান। মেহেদী হাসান রানার পুরো ওভারটিতে স্ট্রাইক ধরে রাখা পেরেরা নিতে পারেন মাত্র ৪ রান।

বিপিএলের ইতিহাসে এই নিয়ে চারবার কোনো ম্যাচে দুই ইনিংস মিলে রান চারশ ছুঁয়েছে। হয়েছে সর্বোচ্চের রেকর্ড। ২০১৩ আসরে এই চট্টগ্রামেই দুরন্ত রাজশাহী ও বরিশাল বার্নাস ম্যাচে হয়েছিল সর্বোচ্চ ৪২২ রান। রাজশাহীর ২১৩ রানের জবাবে বরিশাল করেছিল ২০৯।

ঢাকা-চট্টগ্রাম ম্যাচটি ভেঙে ফেলে আগের রেকর্ড। দুই দলের ইনিংস মিলে রান এসেছে ৪২৬।

হাই-স্কোরিং ম্যাচে ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন মাশরাফী। ইনিংসের ১৬তম ওভারে বোলিংয়ে আসা অফস্পিনার নাসির হোসেনকে মারেন টানা তিন ছয়। চতুর্থ বলে মারেন চার। টানা চার বাউন্ডারিতে হুহু করে বাড়ে রানের চাকা। দুর্ভাগ্য মাশরাফীর, আউট হয়ে যান ওই ওভারের পঞ্চম বলে। লংঅনে সীমানা দড়ি ঘেষে দাঁড়ানো ইমরুল কায়েস দারুণভাবে ক্যাচটি তালুবন্দী করেন। ৬ বলে ২৩ রান করে ফিরে যান মাশরাফী। ১৭২ রানের মাথায় ঢাকা হারায় সপ্তম উইকেট।

পেরেরা তখনও ক্রিজে থাকায় আশা টিকে ছিল ঢাকার। শেষ ৩ ওভারে দরকার পড়ে ৪২ রান। শেষ ২ ওভারে ৩৪, হাতে এক উইকেট। ১৯তম ওভারের প্রথম দুই বলে কেসরিক উইলিয়ামসকে ছক্কা মেরে পেরেরা জাগান জয়ের আশা। কিন্তু চট্টগ্রামের বোলারদের চাতুরতায় সেটি সম্ভব হয়নি। স্লোয়ার মেরে পেরেরার টাইমিং গড়বড় করে দেন কেসরিক ও রানা।

হোম ভেন্যুতে এসে মাহমুদউল্লাহ রিয়াদের দল পেল টানা দুই জয়। মঙ্গলবার রাতে লো-স্কোরিং ম্যাচে তারা ৪ উইকেটে হারায় সিলেট থান্ডারকে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল চট্টগ্রাম।

মাশরাফী-আফ্রিদি-পেরেরাদের বোলিং আক্রমণের সামনে চট্টগ্রাম আগে ৪ উইকেট হারিয়ে তোলে ২২১ রান। বিপিএলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।

ওপেনার লেন্ডল সিমন্স ৩৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলকে দেন বড় সংগ্রহের ভিত। পরে রান তোলার গতি শুধুই বাড়িয়েছেন মাহমুদউল্লাহ। ১৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে মারেন ৪টি ছক্কা ও ৫টি চার। খেলেছেন চোট নিয়ে। করেছেন ২৮ বলে ৫৯ রান।

মাহমুদউল্লাহ চোট পান ইনিংসের ১২তম ওভারের শেষ বলে। সিমন্সের শটে ননস্ট্রাইক প্রান্ত থেকে দ্বিতীয় রান কাভার করতে গিয়ে টান লাগে ঊরুতে। পরে গ্যাপে ঠেলেও দৌড়ে দ্বিতীয় রান আর নিতে পারেননি। দূরে বল পাঠিয়েও খুঁড়িয়ে নিয়েছেন এক রান। সেই ইনিংসটাই শেষ করেছেন ঝড় তুলে।

ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিত-রাহুলের দিনে হ্যাটট্রিকে রাঙালেন কুলদ্বীপ

পরবর্তী

সেই মুক্তিযোদ্ধাদের চিঠি দিয়ে দুঃখপ্রকাশ করুক মন্ত্রণালয়

পরবর্তী

সেই মুক্তিযোদ্ধাদের চিঠি দিয়ে দুঃখপ্রকাশ করুক মন্ত্রণালয়

ডোনাল্ড ট্রাম্প-অভিশংসিত

মার্কিন প্রতিনিধি পরিষদে অভিশংসিত ট্রাম্প

সর্বশেষ

ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT