চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩১ হাজার ১০০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সারা দেশে ৩১ হাজার ১০০টি অর্থাৎ রেকর্ড সংখ্যাক মণ্ডপে মহাষষ্ঠী উদযাপনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ।  

গত বছরের তুলনায় এবার মণ্ডপ বেড়েছে এক হাজারটি। ঢাকা মহানগরে এবার ২৩৭টি মণ্ডপে পূজা হচ্ছে। গত বছর এর সংখ্যা ছিল ২৩৪টি।

বৃহস্পতিবার পঞ্চমীর সন্ধ্যায় ছিল দেবীর বোধন। বোধন শব্দের অর্থ চৈতন্যপ্রাপ্ত বা জাগরণ। পূজা শুরুর আগে সন্ধ্যায় বেলশাখায় দেবীর বোধন দুর্গাপূজার একটি অন্যতম আচার।

শুক্রবার মহাষষ্ঠীতে দশভূজা দেবীদুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে মূল পূজার আনুষ্ঠানিকতা।

৫ অক্টোবর শনিবার সকালে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের পর শুরু হবে মহাসপ্তমী পূজা। ৬ অক্টোবর রোববার মহাঅষ্টমী পূজা, সে দিন হবে সন্ধিপূজা। রামকৃষ্ণ মিশন ও মঠে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। ৭ অক্টোবর সোমবার সকাল বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী পূজা এবং ৮ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী ও প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। পাঁচ দিনব্যাপী মণ্ডপে মণ্ডপে চলবে পূজা-অর্চনা, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা।

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে আগামী ৮ অক্টোবর সরকারি ছুটি থাকবে। বিজয়া দশমীতে বঙ্গবভনে দুপুর ১২টায় রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার সারা দেশে বিভিন্ন আয়োজনে উদযাপিত হয়েছে। শুভ মহালয়ার মাধ্যমে দেবীদুর্গা পা রাখেন মর্ত্যলোকে।

মহালয়া পূজার মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার সূচনা হলো উল্লেখ করে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত বলেন: হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এবার দেবীদুর্গা আসছেন ঘোটকে (ঘোড়ায়) চড়ে, যাবেনও ঘোটকে চড়ে।

পূজা কমিটি সূত্রে জানা গেছে: এবারও নগরীর ওয়াইজঘাট, তুরাগ, পোস্তগোলা, ডেমরা, শ্যামবাজার ঘাটে হবে প্রতিমা বিসর্জন।

৮ অক্টোবর বেলা সাড়ে ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিমাগুলো নিয়ে হবে শোভাযাত্রা। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রধান র‌্যালিটি যাবে নগরীর ওয়াইজঘাটে। রাত ১০টার মধ্যে সব ঘাটে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে পূজা কমিটি।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সারা দেশের পূজামণ্ডপে পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থার সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার সদস্যরাও পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

ট্যাগ: শারদীয় দুর্গাপূজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইতে গ্রেপ্তার

পরবর্তী

দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরবর্তী

দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বৌদ্ধ ধর্মগুরু মহাথেরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT