চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ ডিসেম্বরের মধ্যে সেনা মোতায়েন চায় ঐক্যফ্রন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

চলমান হামলা, মামলা আর গ্রেপ্তার অব্যাহত থাকলে ৩০ ডিসেম্বর অবাধ-সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১৮ ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনী মোতায়নের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার রাজধানীর বিজয় নগরে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ আসনের প্রার্থীরা নানাবিধ বাধার সম্মুখীন হচ্ছে।সরকারের আজ্ঞাবহ হয়ে পুলিশ ধানের শীষের প্রার্থীদের বাধা দিচ্ছে।পুলিশ কর্মকর্তারা প্রার্থী, কর্মী সমর্থকদের শাসাচ্ছে। সরকারী দলের সন্ত্রাসীরা গুলি করছে, বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে। গায়েবী মামলায় প্রার্থী সহ-কর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। এমতাবস্থায় মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১৮ ডিসেম্বরের মধ্যে মাঠে সেনাবাহিনী মোতায়নের দাবি জানাচ্ছি।

ড.কামাল হোসেন অভিযোগ করে বলেন, ভোটারদের হুমকি দেয়া হচ্ছে। প্রার্থীদের উপর হামলা হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আশঙ্কা থেকেই যায় ভোটের দিন কী হবে!

প্রবীণ এই আইনজীবী বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেখানে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আপনারা সবাই জনগণের হয়ে পাহারা দেবেন।

নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশঙ্কা তো আছেই। অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কি না শঙ্কা থাকছে। তবে জনগণ আমাদের সাথে আছে।

সংবাদ সম্মেলনে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ড. কামালের গাড়িতে হামলার ঘটনায় মামলা

পরবর্তী

সোমবার ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা

পরবর্তী
ঐক্যফ্রন্ট-জরুরি বৈঠক

সোমবার ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা

ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য: ড. কামাল হোসেন

সর্বশেষ

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT