চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিক শতকে আশরাফুলের অনন্য রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা তিন সেঞ্চুরি উপহার দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন রেকর্ড গড়েছেন মোহাম্মদ আশরাফুল। প্রথম ব্যাটসম্যান হিসেবে ঐতিহ্যবাহী ঢাকা লিগে করেছেন সেঞ্চুরির হ্যাটট্রিক। এবারের আসরে ১৩ ম্যাচে আশরাফুল পেলেন পাঁচটি সেঞ্চুরি। যার মাধ্যমে ১৯৯৯-২০০০ মৌসুমে করা পাকিস্তানি রিক্রুট জহুর এলাহীর (পাঁচটি) রেকর্ডে ভাগ বসিয়েছেন আশরাফুল। সেই সঙ্গে চলতি লিগের সর্বোচ্চ রানও আশরাফুলের।

এবারের মৌসুমে নিজেদের শেষ ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের এই ব্যাটসম্যান ইনিংসের শেষ বলে চার মেরে হ্যাটট্রিক সেঞ্চুরি পূর্ণ করেন। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচটিতে ১০২ রানে অপরাজিত থাকেন আশরাফুল। ১৩৭ বলের ইনিংসে ছিল ১০টি চারের মার।  আবাহনী ওপেনার এনামুল হক বিজয়ের ৬৬০ রান টপকে আশরাফুলের রান ৬৬৫।  এনামুলের চেয়ে এক ম্যাচ কম খেলেছেন আশরাফুল।

বিকেএসপির তিন নম্বর মাঠে আশরাফুলের সেঞ্চুরি ও ওয়ালিউল করিমের ৭৯ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে তিন উইকেটে ২৫২ রান তুলেছে কলাবাগান।

১৮ বছর আগে ঢাকা লিগের এক আসরে পাঁচ সেঞ্চুরি করা জহুর এলাহী খেলেছিলেন কলাবাগানের হয়েই। তবে সেটি লিস্ট ‘এ’ রেকর্ডসে ঠাঁই পায়নি। কেননা ঢাকা লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পায় ২০১৩-১৪ মৌসুমে। লিস্ট ‘এ’ মর্যাদা পাবার পর এই রেকর্ডে আশরাফুলই প্রথম।

লিস্ট ‘এ’ মর্যাদার ঢাকা লিগের আগের চারটি আসরের কোনটিতেই দুটির বেশি সেঞ্চুরির অতীত ছিল না কারো। সেখানে আশরাফুল করেছেন পাঁচ সেঞ্চুরির বিরল রেকর্ড। লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত করেছেন তিনটি করে সেঞ্চুরি।

২০১৩-১৪ মৌসুমে কলাবাগান ক্রিকেট একাডেমীর আবদুল মজিদ এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের রবি বোপারার ২টি সেঞ্চুরি ছিল আলোচিত। ২০১৪-১৫ মৌসুমে ২টি করে সেঞ্চুরি করেন ভিক্টোরিয়ার কাপুগেদারা, কলাবাগান ক্রিকেট একাডেমির এনামুল হক বিজয়, পারটেক্সের রাজিন সালেহ, প্রাইম দোলেশ্বরের মেহেদী মারুফ ও রনি তালুকদার।

২০১৬ সালে একই কৃতিত্ব আছে কলাবাগান ক্রীড়া চক্রের হ্যামিল্টন মাসাকাদজা, শেখ জামাল ধানমন্ডী ক্লাবের মাহমুদুল্লাহ, ভিক্টোরিয়ার আবদুল মজিদ, প্রাইম দোলেশ্বরের ইমতিয়াজ তান্না এবং আবাহনীর তামীম ইকবালের। ২০১৬-১৭ মৌসুমে ২টি করে সেঞ্চুরি করেন ৮ জন। যে কৃতিত্ব আছে গাজী গ্রুপের নাসির হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের নাইম ইসলাম, ব্রাদার্সের জুনায়েদ, খেলাঘরের রবিউল ইসলাম, আবাহনীর লিটন দাস, প্রাইম দোলেশ্বরের ইমতিয়াজ হোসেন তান্না, প্রাইম ব্যাংকের মেহেদী মারুফ এবং আবাহনীর নাজমুল হোসেন শান্ত’র।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ব্যাংক ঋণের সুদ হার ১০ শতাংশের মধ্যে আসবে: অর্থমন্ত্রী

পরবর্তী

শুরু হচ্ছে আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা ২০১৮

পরবর্তী

শুরু হচ্ছে আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগিতা ২০১৮

ছাত্রলীগ

ছাত্রলীগের নতুন নেতৃত্বে কারা কীভাবে আসছে?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT