চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত খেলোয়াড়দের ভিভিআইপি নিরাপত্তা

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:১৮ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
অপরাধ
A A
নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের পুরো সময় জুড়ে টিম অস্ট্রেলিয়া তিন স্তরের ভিভিআইপি নিরাপত্তা ব্যবস্থা পাবে বলে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন হোটেল রেডিসন থেকে স্টেডিয়াম পর্যন্ত খেলোয়াড়দের ভিভিআইপিদের মতো নিরাপত্তা দেওয়া হবে।

শনিবার বিকেলে রাজধানীর মিরপুরের হোম অব ক্রিকেটে এক নিরাপত্তা মহড়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন: খেলোয়াড়দের নিরাপত্তার জন্য হোটেল রেডিসনের চতুর্দিকে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। হোটেল রেডিসন থেকে স্টেডিয়াম পর্যন্ত খেলোয়াড়দের ভিভিআইপিদের মতো নিরাপত্তা দেওয়া হবে। সে জন্য পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স টহল সর্বদা থাকবে।

Banglabid

খেলোয়াড়দের জন্য স্টেডিয়াম ও হোটেল এলাকার নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। স্টেডিয়ামের ভেতর ও বাইরে তিন স্তরের নিরাপত্তা রাখা হয়েছে।

ছবি: বিসিবি

ডিএমপি কমিশনার বলেন: আগামী ২৭ থেকে ৩১ আগস্ট অস্ট্রেলিয়ার টিম ঢাকায় টেস্ট ম্যাচ লেখবে, এ জন্য পুলিশ-বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড), ডিবি (মহানগর পুলিশের গোয়েন্দা শাখা) ও অন্যান্য বাহিনী মিলে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ক্রিকেট প্রিয় জাতি। দেশের মানুষ যাতে নির্বিঘ্নে যাতে খেলা দেখতে পারে, সে জন্য তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

‘পুরো স্টেডিয়াম এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া মাঠ ও গ্যালারিকেন্দ্রিক নিরাপত্তা নেওয়া হয়েছে। খেলোয়াড়রা যখন হোটেল রেডিসন থেকে স্টেডিয়ামে আসবেন, তখন মিরপুর ১০ নম্বর থেকে স্টেডিয়াম পর্যন্ত ভাসমান দোকান তুলে দেওয়া হবে, স্থায়ী দোকানগুলো ওই সময়ের জন্য ব্ন্ধ রাখা হবে।’

ছবি: বিসিবি
Reneta

তিনি বলেন: খেলা দেখতে আসা দর্শকদের প্রত্যেক গেটে গেটে তল্লাশি করা হবে। ধারালো চাকু-কাঁচি, ম্যাচ, ব্যাগ, ট্রলিব্যাগ, চায়ের ফ্ল্যাক্স নিয়ে স্টেডিয়ামে ভেতরে প্রবেশ করা যাবে না।

আছাদুজ্জামান মিয়া বলেন: একটি দুষ্টচক্র যারা বাংলাদেশের ভালো চায় না, যারা বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র চায় না, তারাই নানা রকম অপচেষ্টা করতে পারে এটি মাথায় রেখেই আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুষ্ঠানটি হচ্ছে না

পরবর্তী

৫০ বছরের আলোচিত ১০ ছবি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ বছরের আলোচিত ১০ ছবি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বানের পানি বাড়ে, বাড়ে নিত্যপণ্যের দাম

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

সরকারি মনিটরিংয়ে আসছে কিন্ডারগার্টেন-ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয়

আগস্ট ১৯, ২০২৬

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT