বিনোদন

অনুষ্ঠানটি হচ্ছে না

আমন্ত্রণপত্র

আমন্ত্রণপত্র

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের ওপর বক্তব্য দেওয়ার কথা ছিল ছোটপর্দা ও বড়পর্দার তারকা নুসরাত ইমরোজ তিশা, কথা সাহিত্যিক আনিসুল হক ও সাংবাদিক নাঈমুল ইসলামের। কিন্তু না, অনুষ্ঠানটি হচ্ছে না। আমন্ত্রণপত্র বিলি করা হলেও অনুষ্ঠানটি স্থগিত করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

গত ১৭ আগস্ট বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান অতিথিদের কাছে এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠান। কিন্তু গতকাল ১৮ আগস্ট শুক্রবার অনিবার্য কারণে তা স্থগিতের খবর জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উত্তরাঞ্চলের বন্যার্তদের ত্রাণ দেওয়ায় অংশ নেওয়ার কারণে অনুষ্ঠানটিতে থাকতে পারবেন না সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজন করে অনুষ্ঠানটি। আর প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

আগামীকাল ২০ আগস্ট রোববার বেলা ৩টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই আলোচনা সভা আয়োজন করা হয়েছিল।

বিষয়:তিশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…