বানের পানি বাড়ে, বাড়ে নিত্যপণ্যের দাম

বাজারে সবজি বিক্রেতা ও ক্রেতাদের ভিড়, তাজা শাকসবজি ও ফলমূলের স্টল, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের উত্তরাঞ্চলের বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। ক্রেতারা বলছেন সব ধরণের পণ্যের দাম আগের তুলনায় বেড়েছে অনেকখানি। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ১০-১৫ টাকা বেশি দাম নিচ্ছে বিক্রেতারা। বিক্রেতারা বলছে বন্যার কারণে সারা দেশের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থার অবনতি ঘটেছে। বাইরের জেলাগুলো থেকে পণ্য আসতে পারছে না। তারা নিজেরাই কিনছে বেশি দামে।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






