চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডকে বার্সায় নিতে মিউনিখে জাভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
জাভি ও বায়ার্নের খেলোয়াড়ের ছবি, হালান্ডের বার্সায় যাওয়ার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে দলে নেয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রিয়াল মাদ্রিদ- এমন জানিয়েছিল ইউরোপীয় গণমাধ্যমগুলো। খবর বেরিয়েছিল, হালান্ডকে গ্রীষ্মের দলবদলে পাওয়ার জন্য মোনাকোতে তার প্রতিনিধির সাথে প্রাথমিক চুক্তিও সেরে ফেলেছে লস ব্লাঙ্কোস কর্তৃপক্ষ।

কাতালান ক্রীড়া পত্রিকা এল এস্পোর্তিউ বলছে, বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ হুয়ান লাপোর্তার উপদেষ্টা জর্ডি ক্রুইফকে সঙ্গে নিয়ে মঙ্গলবার মিউনিখে উড়ে গিয়েছিলেন। কারণ, হালান্ডের সাথে বৈঠকে বসতে।

পেশির চোট কাটিয়ে মিউনিখেই আছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। জাভি এবং ক্রুইফ সেখানে হালান্ডের সঙ্গে কথা বলে বার্সার পরিকল্পনা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছেন বলে প্রতিবেদনে এসেছে।

Banglabid

ডর্টমুন্ড ফরোয়ার্ড বর্তমানে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, পিএসজি এবং বার্সা থেকে পাওয়া প্রস্তাব নিয়ে চিন্তা করছেন।

বার্সেলোনা পুরোপুরি অবগত, হালান্ডকে চুক্তি করার দৌড়ে তারা যে ক্লাবগুলোর সঙ্গে লড়াই করছে, নিজেদের সেই আর্থিক সঙ্গতি নেই। তবে ন্যু ক্যাম্পে নিতে হালান্ডকে রাজি করাতে যা করণীয়, তার সবই করছে বার্সা। কৌশল হিসেবে হালান্ডের সঙ্গে দেখা করার জন্য জাভিকে মিউনিখে পাঠানো হয়।

হালান্ডের পছন্দ রিয়াল মাদ্রিদে যোগ দেয়া। তিনি আরও একবছর অপেক্ষা করার বদলে আসন্ন গ্রীষ্ম মৌসুমে রিয়ালে যোগ দিতে আগ্রহী, এমন খবর এখনও চাউর।

Reneta

মাদ্রিদ এই গ্রীষ্মে কাইলিয়ান এমবাপেকে আনার এবং ২০২৩ সালে হালান্ডের সঙ্গে চুক্তির পরিকল্পনা করেছিল। বার্সেলোনা সভাপতি লাপোর্তা অনেকবার হালান্ডের এজেন্ট মিনো রাইওলাকে বোঝানোর চেষ্টা করেছেন যে ,বার্সা তার জন্য সেরা বিকল্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিবার্সেলোনাহালান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে গার্মেন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

ইউক্রেন ইস্যুতে সরকারের অবস্থান সঠিক নয়: বিএনপি

পরবর্তী
বিএনপি নেতা ইউক্রেন ইস্যুতে সরকারের অবস্থান সমালোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন ইস্যুতে সরকারের অবস্থান সঠিক নয়: বিএনপি

বিএনপি নেতারা জানে তাদের পায়ের নিচে মাটি নেই: কাদের

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT