চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দরাবাদের এক রানের নাটকীয় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ পূর্বাহ্ণ ০৩, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্রিকেট ম্যাচে হায়দরাবাদের জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিপক্ষে হাই স্কোরিং ম্যাচে এক রানের নাটকীয় জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ জয়ের ফলে অরেঞ্জ আর্মিরা এক ধাপ এগিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে প্লে অফের লড়াই জমিয়ে তুলল।

রাজীব গান্ধী স্টেডিয়ামে আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদ তোলে ৩ উইকেটে ২০১ রান। জবাবে রাজস্থান ৭ উইকেটে ২০০ রানে থামে।

আইপিএলে ১০ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার প্লে অফ নিশ্চিত করা রাজস্থান। ১২ পয়েন্ট নিয়ে চারে হায়দরাবাদ। সমান খেলায় ১০ পয়েন্ট পাওয়া মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস পাঁচ নম্বরে নেমেছে।

Banglabid

দলীয় ৩৫ রানে ২ উইকেট হারানো অরেঞ্জ আর্মিদের হয়ে তৃতীয় উইকেটে ৯৬ রান যোগ করেন ওপেনার ট্রাভিস হেড ও নিতীশ কুমার রেড্ডি।
৪৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করার পর আভেশ খানের বলে বোল্ড হন হেড। এরপর মারকাটারি ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি গড়েন রেড্ডি ও হেনরিখ ক্লাসেন।

রেড্ডি ৪২ বলে ৩ চার ও ৮ ছক্কায় ৭৬ ও ক্লাসেন ১৯ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন।

রাজস্থানের পক্ষে আভেশ খান ৪ ওভারে ৩৯ রানে পান ২ উইকেট।

Reneta

২০১ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই জস বাটলার ও সাঞ্জু স্যামসনের উইকেট হারায় রাজস্থান। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি।

তৃতীয় উইকেটে যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ ১৩৪ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে রাখেন। জয়সওয়াল ৪০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৭ রানে টি নটরাজনের বলে বোল্ড হলে জুটি ভাঙে। প্যাট কামিন্সের শিকার হওয়ার আগে ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলেন পরাগ।

শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ১৩ রান, হাতে ছিল ৪ উইকেট। এ সময় বল হাতে নেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলে এক রান নেন রবীচন্দ্রন অশ্বিন। পরের বলে ২ রান নেন রোভম্যান পাওয়েল। তৃতীয় বলে বাউডারির পর চতুর্থ ও পঞ্চম বলে দুই রান নেন পাওয়েল। শেষ বলে দরকার পড়ে ২ রান। ভুবনেশ্বরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৫ বলে ৩ চার ও এক ছক্কায় ২৭ রানে পাওয়েলের ইনিংস থামে। এক রানের নাটকীয় জয় পায় হায়দরাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪রাজস্থান রয়্যালসলিড স্পোর্টসসানরাইজার্স হায়দরাবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোনার কেল্লা: শুধু স্মৃতি নয়, বরং ফেলুভক্ত বাঙালির দিনযাপনের অঙ্গ

পরবর্তী

মদিনায় তীব্র বর্ষণ

পরবর্তী
মদিনায় প্রবল বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি, যানজটের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মদিনায় তীব্র বর্ষণ

মুসল্লিরা কাবা শরিফের চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমরাহ করতে গিয়ে লাপাত্তা হাজারেরও বেশি বাংলাদেশি

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT