চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল নিয়ে আন্দোলন করতে হলে আমাদের লজ্জা পাওয়া উচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান এবং প্রভাবশালী কর্তৃক পূর্বের হলগুলো দখলমুক্তের সঙ্গে সঙ্গে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গায় হল নির্মাণে শিক্ষার্থীদের আন্দোলনের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অনলাইন অ্যাকটিভিষ্ট এবং সাংবাদিক আরিফ জেবতিক।

তিনি তার নিজের অবস্থান জানিয়ে ফেসবুকে লিখেছেন: একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য হল থাকে, হল লাগে-এটা স্বাভাবিক। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো ব্যাপারটিই অস্বাভাবিক।

এরা হল পাওয়া তো দূরের কথা, তাঁদের নিজেদের ৯টি হল বেদখল হয়ে আছে আজ ৩০ বছর ধরে! ( তিব্বত হল দখল করে হাজী সেলিম সেখানে তার বউয়ের নামে মার্কেট বানিয়ে ফেলেছে!)

শহীদ আনোয়ার শফিক হল, সাইদুর রহমান এবং রউফ মজুমদার হল দখল নিয়ে অথবা পুরোনো ভবন ভেঙে সেগুলোতে দস্তুর মতো ফার্নিচার আর হার্ডওয়্যার ব্যবসা চলছে। যেহেতু এই হলগুলো পুরোনো হিন্দু অর্পিত সম্পত্তি হিসেবে ছিল, এগুলোর কাগজপত্রের নানান জটিলতার কথা বলে হলগুলো প্রভাবশালীরা এভাবেই দখল করে নিয়েছে এবং সেই ২০০৯ সাল থেকেই সরকারি পর্যায়ে এই হলগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেয়ার কথা বলা হলেও ডিসি অফিসের লাল ফিতার গেরো আর ছুটছেই না।

এই অবস্থায় বছরের পর বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে শুধু বাসস্থানের মতো নূন্যতম সুযোগের জন্য আন্দোলন করতে হচ্ছে-এটি বড় লজ্জার, বড় অবমাননার। বর্তমানে তাঁরা পরিত্যক্ত কারাগারের স্থানে হল নির্মানের জন্য যে দাবি জানিয়েছেন, প্রাথমিকভাবে সেটিকে খুবই যৌক্তিক মনে হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনে তাই পূর্ণ সংহতি জানাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল সমস্যার দ্রুত সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানাই।

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়া মাতালো সেরা তিন স্বর্ণকিশোরী-সূর্যকিশোর

পরবর্তী

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলী আর নেই

পরবর্তী

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলী আর নেই

ছবিতে অগ্নিকাণ্ডের পরদিনের বসুন্ধরা সিটি

সর্বশেষ

ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT