চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলের দাবিতে আবার উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

নতুন হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।

প্রতিবাদে আগামী ২৩ ও ২৪ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণের দাবি জানিয়ে আসছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই দাবিতেই সোমবার সকালে স্মারকলিপি সহ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা হলে বিভিন্ন সড়কে তিনবার পুলিশি বাধার মুখে পড়েন তারা।

Banglabid

জজকোর্ট এলাকায় প্রথম ব্যারিকেড ভাঙেন শিক্ষার্থীরা। এরপর রায় সাহেব বাজার মোড়ে। মিছিলটি নয়াবাজার মোড় পেরিয়ে বংশাল রোডের দিকে এলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট, জলকামান থেকে পানি ছিটিয়ে ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

শিক্ষার্থীরা জানায়, একটি মহিলা হলসহ ১৩টি হল থাকলেও প্রভাশালীরা তা দখল করে রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের হলের ব্যাপারে সহায়তা করছে না বলেও অভিযোগ তাদের। দুপুরে অবস্থান কর্মসূচি তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত ওই জায়গায় ছাত্রাবাস নির্মাণের দাবিতে এই শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার ও গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা লাগিয়ে ও সড়ক অবরোধ করে ধর্মঘট করে। ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও বাহাদুর শাহ পার্ক এলাকাতেও মিছিল করেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সরকার নির্বাচনের উপর আস্থা নষ্ট করে ফেলেছে’

পরবর্তী

বন্যা দেখতে পুলিশের কোলে!

পরবর্তী

বন্যা দেখতে পুলিশের কোলে!

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিরোধী প্রচারণা করলেই যাবজ্জীবন

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT