চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা দেখতে পুলিশের কোলে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে বেরিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বন্যা কবলিত এলাকা দেখতে গিয়ে দুই পুলিশ সদস্যের কোলে চেপে একটি ছোট নালা পার হন তিনি।

সোমবার প্রদেশের পান্না জেলার আমানগঞ্জ তহশীল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। পথে পড়া নালায় ছিল গোড়ালি-পানি। তারপরও দুই পুলিশ সদস্যের কোলে চড়ে নালা পার হন তিনি। এরপর আরেক এলাকায় কাদার মাঝে খালি পায়ে হেঁটে যান মন্ত্রী। তার জুতোজোড়া হাতে নিয়ে পেছন পেছন হেঁটে যেতে দেখা যায় তার এক সহকারীকে।

ঘটনাস্থলে উপস্থিত মানুষের মোবাইল ফোনে তোলা ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে। মুখ্যমন্ত্রীর এ ধরনের কাজে প্রতিবাদে সরব হয়ে উঠেছে বিরোধী দলগুলো।

Banglabid

রাজ্য কংগ্রেসের প্রেসিডেন্ট অরুণ যাদব বলেন, মুখ্যমন্ত্রী নিজে হেঁটে এতটুকু পানি পার হতে পারছেন না, পুলিশের কোলে চেপে পেরোতে হচ্ছে, এটি অত্যন্ত লজ্জার বিষয়।

অবশ্য সরকারি সূত্রে বলা হয়েছে, মন্ত্রীকে যে কোনো আঘাত এবং সাপের কামড় থেকে বাঁচাতে তাকে কোলে করে পানি পার করানো হয়েছিল।

প্রবল বৃষ্টিতে মধ্যপ্রদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বেশকিছু জায়গায় পরিস্থিতি বেশ ভয়াবহ। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণশিবির। বিরোধীরা অভিযোগ করেন, নেতা-মন্ত্রীদের আগমনে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে। উদ্ধারকাজের জন্য ব্যবহৃত সরকারি হেলিকপ্টারগুলো ভিআইপিদের এলাকা পরিদর্শনে নিয়ে যেতেই ব্যস্ত হয়ে পড়ছে।

Reneta

গত সপ্তাহেও ভারতের উড়িষ্যার এক মন্ত্রীর এক আচরণে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। বিজু জনতা দলের ক্ষুদ্র, স্বল্প ও মাঝারি উদ্যোগ বিষয়ক মন্ত্রী যোগেন্দ্র বেহাড়া স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন শেষে জুতোর বেল্ট বাঁধিয়েছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে দিয়ে। এ নিয়ে ব্যাপক সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি একজন ভিআইপি’।

একদিন পরই অবশ্য মন্ত্রী নিজের উত্তর থেকে সরে দাঁড়ান। বলেন, বাম পায়ে ব্যথা থাকার কারণে তিনি নিচু হয়ে জুতো বাঁধতে পারছিলেন না। তাই তার ‘ছেলের মতো’ নিরাপত্তাকর্মী কাজটি করে দিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলের দাবিতে আবার উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পরবর্তী

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিরোধী প্রচারণা করলেই যাবজ্জীবন

পরবর্তী

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিরোধী প্রচারণা করলেই যাবজ্জীবন

একমাস পর শুরু হবে মোস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT