চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: ‘বেরিয়ে আসতেই সামনের মেঝেতে দেখি পাঁচ থেকে সাতটা লাশ’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:০৫ অপরাহ্ণ ৩০, জুন ২০১৭
বাংলাদেশ
A A
হলি আর্টিজান হামলা মামলার রায়

গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে নৃশংস হত্যাকাণ্ডে আকস্মিকতায় ভীত ও হতবিহ্বল প্রত্যক্ষদর্শীরা এখনো ভয়ার্ত ও শোকগ্রস্ত। চ্যানেল আই অনলাইনকে তারা বলেছেন সেই রাতের বিভীষিকাময় ১২ ঘন্টার কথা।

১ জুলাই ২০১৬ শুক্রবার। রমজানের ঈদকে ঘিরে যখন ঢাকার রাস্তার উৎসবের প্রস্তুতির ব্যস্ততা, ঠিক তখনই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটে নারকীয় হত্যাযজ্ঞ। রাত ৯টার দিকে একদল অস্ত্রধারীরা বেকারিতে হামলা চালালে অবস্থানরত অজ্ঞাত সংখ্যক অতিথি সেখানে আটকা পড়েন৷ জিম্মী করা হয় হলি আর্টিজানের প্রায় ৩৫ জন কর্মকর্তা-কর্মচারিদের। এদের কেউ কেউ বাথরুম, কিচেনসহ বিভিন্ন স্থানে লুকিয়ে থাকায় প্রাণে বেঁচে যায়।

হলি আর্টিজানের ভয়াবহ হামলা প্রত্যক্ষ করেছেন সমীর বাড়ৈ। তিনি বলেন, বিভীষিকাময় একটি রাত পার করেছিলাম, ওই রাতের ভয়াবহ স্মৃতি এখনো আমায় তাড়া করে। আমিসহ হোটেলের আট নয়জন কর্মচারী বাথরুমে লুকিয়ে ছিলাম, পরে জঙ্গিরা আমাদের হত্যা করবে না এমন আশ্বাস দিলে আমরা বের হয়ে আসি।বেরিয়ে আসতেই সামনের মেঝেতে দেখি পাঁচ থেকে সাতটা লাশ। পরে হোটেলের বিভিন্ন জায়গায় দেখি লাশ আর লাশ।বোধহয় গুলি আর কুপিয়ে তাদের হত্যা করা হয়েছিল।

Banglabid

জঙ্গিরা ওই রাতে ২০ জনকে হত্যা করে, যাদের নয়জন ইটালির নাগরিক, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশী এবং একজন ভারতীয়। এ ছাড়া সন্ত্রাসীদের হামলায় দুজন পুলিশ কর্মকর্তাও প্রাণ হারান।জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেকে।

সমীর বাড়ৈ আরও বলেন, আসলে ঘটনার সময় উপস্থিত থাকায় বুঝতে পারি জঙ্গিদের মূল লক্ষ্য ছিল বিদেশীদের হত্যা করা। অথচ কাষ্টমার হয়ে আসা জঙ্গিদের দেখে বোঝার উপায় ছিল না, তারা এরকম হত্যাযজ্ঞ ঘটাবে। তারা শেষরাতে বেশ কয়েকজন বাংলাদেশীদের সেহেরি করায়। এরপর আবার আমাদের ছোট্ট একটা বাথরুমে তালাবদ্ধ করে আটকে রাখে। যেখানে একটা পর্যায়ে আমাদের সবার নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল।

সমীর বাড়ৈ আরো বলেন, সকালে দিকে জঙ্গিরা টের পায় তাদের রেহাই নেই। তারা বলেছিল, আমরা চলে যাচ্ছি। দেখা হবে বেহেস্তে। এরপর তারা দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সেনাবাহিনীর কমান্ডোরা হলি আর্টিজানে অভিযান চালায়।

Reneta

পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। উদ্ধার হন ৩ বিদেশিসহ ১৩ জন।

হলি আর্টিজানে ওইরাতে আটকে থাকা আরেকজন আকাশ খান, তার অভিজ্ঞতাও প্রায় একইরকম। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ঐ দিন সারা রাতই আমাদের জন্য খুব ভয়াবহ ছিল। এখনও ঘুমের ঘোরে সেই রাতের ভয়াবহ স্মৃতির কথা মনে পড়লে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি।

ঢাকায় বসবাসরত বিদেশি নাগরিক ও পর্যটকদের জন্য নিশ্ছিদ্র এবং নিরাপদ আনন্দের জায়গা ছিল গুলশানের হলি আর্টিজান বেকারি। রেস্টুরেন্টটির মূল প্রবেশদ্বার একটি। প্রবেশের পর একদিকে চমৎকার খোলা জায়গা আর সোজা গেলে বেকারি। কোলাহলপূর্ণ ঢাকার গুলশানে নিরিবিলি পরিবেশে হলি আর্টিজান অত্যন্ত মনোরম।অথচ এমন পরিবেশে সেখানে জঙ্গি আক্রমণ হবে তা কখনোই চিন্তা করে নি কেউ। ওই নারকীয় হামলার পরে আবার ঘুরে দাড়িয়েছে।

বর্তমানের নতুন হলি আর্টিজানের ইনচার্জ শাহরিয়ার আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথম তিন-চার মাস ভয়ে ছিলাম। যখন আবার কাজে যোগ দেই তখন আমাদের যে পুরাতন কাস্টমার ছিল, তারা আমাদের অনুপ্রেরণা দেয়।

হলি আর্টিজানের ইনচার্জ শাহরিয়ার আহমেদ বলেন: আর্টিজানের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। ছাদ থেকেই উপভোগ করা যেত গুলশান লেকের প্রাকৃতিক দৃশ্য। এই রেস্টুরেন্টে ঢুকতেই গেটের দুই পাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছ-গাছড়া। ভিতরে একই পরিবেশ। এসব কারণেই ব্যস্ত জীবনের প্রশান্তির কিছু সময় কাটাতে বিদেশিরা হলি আর্টিজানে যেতেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হলি আর্টিজান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৈরি পোশাক শিল্পের নতুন বাজারগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত

পরবর্তী

জামদানির ব্র্যান্ড অ্যামবাসেডর শেখ হাসিনা

পরবর্তী

জামদানির ব্র্যান্ড অ্যামবাসেডর শেখ হাসিনা

জিম্বাবুয়ের ‘লঙ্কাকাণ্ডে’ ‘ভুঁড়িওয়ালা’দের হার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT