চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজের প্যাকেজ মূল্য আরও ৫৯ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত: ধর্ম প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৬, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
মুসল্লিরা পবিত্র কাবা শরিফের সামনে প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানান: হজে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার ঘোষিত (প্রভিশনাল) প্যাকেজ-১ এবং প্যাকেজ-২ এর সাথে সৌদি আরবে আবশ্যকীয় ব্যয় হিসেবে আরও ৫৯ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দুপুরে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিং এ সব তথ্য জানান তিনি।

তিনি জানান, সৌদি কর্তৃপক্ষ পবিত্র হজে মিনায় অবস্থান স্থলে ও প্রদেয় সেবার মূল্যকে ৪ ক্যাটাগরিতে বিভক্ত করে ৪ ধাপের ব্যয়ে নির্ধারণ করেছে। এর মধ্যে সর্বনিম্ন ব্যয়ের ধাপ “ডি” ও “সি” প্রকাশ করেছে। উক্ত তথ্য অনুযায়ী মোয়াল্লেম ফি ‘সি’ অনুসারে ৮,৬৪০ সৌদি রিয়াল এবং ‘ডি’ অনুসারে ৭,৪৯০ সৌদি রিয়াল ধার্য করা হয়েছে। উক্ত সেবা মূল্য বিবেচনায় মোয়াল্লেম ফি ‘সি’ অনুসারে ১,০৫,৫৯৭ টাকা এবং মোয়াল্লেম ফি ‘ডি’ অনুসারে ৭৪,৫০০ টাকা বৃদ্ধি পায়।

Banglabid

ধর্ম প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের হজযাত্রীদের আর্থসামাজিক অবস্থা ও হজযাত্রীদের প্রতি বর্তমান সরকারের সহানুভুতিশীল দৃষ্টিভঙ্গি বিবেচনায় রেখে বিভিন্ন সেবা হতে কিছু অর্থ সাশ্রয় করে উভয় প্যাকেজে ৫৯ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এই টাকা জমা দেয়ার জন্য ২৮,২৯ ও ৩০ মে, ২০২২ সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি এ সময় সাংবাদিকদের বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য অনুরোধ জানান। টাকা জমা দেয়ার লক্ষ্যে আগামী ২৮ মে, ২০২২ শনিবার দেশব্যাপী তফসিলি ব্যাংকসমূহ খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশসৌদি আরবহজযাত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ত্যাগ’ নিয়ে উচ্ছ্বসিত অপূর্ব-ফারিণ, ‘পরিশ্রম সার্থক’ নির্মাতার

পরবর্তী

পদ্মা সেতু এদেশের মানুষের টাকা দিয়ে তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

পরবর্তী
মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে speaking at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু এদেশের মানুষের টাকা দিয়ে তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

বয়স্ক মুসলিম ব্যক্তি সাদা কাপড় ও টুপি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বশুরবাড়িতে পালিয়ে ছিল শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল হাই

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT