চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকংয়ে বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশের ঘেরাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A
হংকংয়ে রাতভর সংঘর্ষ

হংকংয়ে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাতভর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বর্তমানে ভেতরে কয়েকশ’ বিক্ষোভকারীসহ পুরো ক্যাম্পাসটি ঘিরে রেখেছে পুলিশ।

বিবিসি জানায়, পুলিশ ক্যাম্পাসটি ঘিরে রাখায় সেখানে শতাধিক বিক্ষোভকারী আটকা পড়েছে। সংঘর্ষের পর সূর্য ওঠার পর থেকে বহু আন্দোলনকারী পলিটেকনিক ইউনিভার্সিটি (পলিইউ) ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার বুলেটের মুখে ফিরে যেতে বাধ্য হয়।

স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ ক্যাম্পাসে ঢুকে দখল নেয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের দিকে পেট্রোল বোমা ও ইট-পাটকেল ছুঁড়লে ক্যাম্পাসে আগুন লাগে। কিছুক্ষণ সংঘর্ষ চলার পর পুলিশ পিছু হটে যায়।

Banglabid

পুলিশের দাবি, নিরাপত্তার খাতিরে পুলিশ ক্যাম্পাস এলাকা ঘিরে ফেলতে এসেছিল। একদল মুখোশধারী বিক্ষোভকারী পুলিশের ঘেরাও বেষ্টনীর ওপর হামলা চালালে তারা কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয়।হংকংয়ে রাতভর সংঘর্ষ

পুলিশ জানিয়েছে, আপাতত কাউকে বের হতে না দিলেও সোমবার স্থানীয় সময় বিকেল থেকে আন্দোলনকারীরা চেয়ং ওয়ান রোড সাউথ ব্রিজ হয়ে ক্যাম্পাস ত্যাগ করতে পারবে। তবে এজন্য তাদেরকে নিজ নিজ অস্ত্র এবং গ্যাস মাস্ক ক্যাম্পাসেই ফেলে যেতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে ক্যাম্পাস দখলে রাখা বিক্ষোভকারীদের ক্যাম্পাস ত্যাগের আহ্বান জানিয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রধান, অধ্যাপক জিন গুয়াং তেং একটি ভিডিও বার্তায় জানান, তিনি পুলিশের সঙ্গে একটি চুক্তির ব্যবস্থা করেছেন।হংকংয়ে রাতভর সংঘর্ষ

Reneta

তবে কর্তৃপক্ষের ওই বার্তা আমলে নেয়নি বিক্ষোভকারীরা। অন্যদিকে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন: বিক্ষোভকারীরা যদি পুলিশের ওপর হামলা অব্যাহত রাখে তাহলে তাদের গুলি করা ছাড়া আর কোনো পথ থাকবে না।

হংকংয়ে সার্বিকভাবে চলমান বিক্ষোভের অংশ হিসেবে বিক্ষোভকারীরা গত বেশ কয়েকদিন ধরে পলিইউ ক্যাম্পাসে অবস্থান করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীন-হংকংহংকংহংকংয়ে আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছায়াসঙ্গী হয়ে ২৫ বছর!

পরবর্তী

স্বামীর মুমূর্ষু অবস্থা দেখে ২০ দিন না খেয়ে স্ত্রীর সহমৃত্যু

পরবর্তী

স্বামীর মুমূর্ষু অবস্থা দেখে ২০ দিন না খেয়ে স্ত্রীর সহমৃত্যু

পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতিতে যাত্রীদের ভোগান্তি

সর্বশেষ

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT