চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতিতে যাত্রীদের ভোগান্তি

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১২:৫০ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানের মতো টাঙ্গাইলের ভূঞাপুরেও অঘোষিত কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। 

সোমবার সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ভূঞাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত সকল প্রকার যানবাহন চালানো বন্ধ রাখেন তারা। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

জানা যায়, নতুন সড়ক আইন ১লা নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও দুই সপ্তাহ ধরে আইন পালনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কর্তৃপক্ষ। এর ফলে দুই সপ্তাহ শিথিল ছিল নতুন আইনের কার্যকারিতা। আজ থেকে আইন কার্যকর হতে পারে, এমন শঙ্কায় অঘোষিত কর্মবিরতি পালন করছেন তারা।

কর্মবিরতি পালনরত শ্রমিকরা জানান, নতুন সড়ক আইনের অনেকগুলো বিষয় সংস্কার না করলে তারা পরিবহন সেক্টরে কাজ করবেন না। বিশাল অংকের জরিমানা, শাস্তি আর অপমানজনক ঘাতক শব্দ মাথায় নিয়ে গাড়ী চালাবেন না। আপত্তিকর বিষয়গুলোর সংস্কার দাবি করেন তারা।

ভোগান্তির শিকার যাত্রীরা বলেন, যাত্রীদের জিম্মি করে এভাবে অঘোষিতভাবে কর্মবিরতি পালন করা উচিত নয়। আগে থেকে ঘোষণা দিলে তারা বিকল্প ব্যবস্থা করতে পারতেন। এ বিষয়ে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্চন বলেন, শ্রমিকদের এ কর্মবিরতির সাথে ইউনিয়নের কোনো সম্পর্ক নেই। আমাদের এ ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। আগামী ২১ তারিখের দিকে কেন্দ্রীয়ভাবে একটি বৈঠক হবার কথা। তার আগে কোনো কর্মসূচি পালন করা হবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বামীর মুমূর্ষু অবস্থা দেখে ২০ দিন না খেয়ে স্ত্রীর সহমৃত্যু

পরবর্তী

আবরার হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত

পরবর্তী

আবরার হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত

ইউরোর মূলপর্বে যাদের জায়গা নিশ্চিত

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT