চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথের পাকিস্তান সফর শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ বছর পর পাকিস্তান সফরে যাওয়ার পর সেখানে টেস্ট সিরিজ জয়ের আনন্দে রয়েছে অস্ট্রেলিয়া। তবে আনন্দের মাঝেই এলো দুঃসংবাদ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টুয়েন্টি ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়ে গেলেন স্টিভেন স্মিথ।

বাম কনুইয়ের সমস্যায় আগে থেকেই ভুগছিলেন স্মিথ। এরপরও তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা চালিয়ে গেছেন। তবে সমস্যা বেড়ে যাওয়ায় সীমিত ওভারের ক্রিকেটে তার আর খেলা হচ্ছে না।

অস্ট্রেলিয়ার নির্বাচকরা অবশ্য মনে করেন, স্মিথের অনুপস্থিতি পূরণে তাদের দলে যথেষ্ট ব্যাটার রয়েছে। তবে বোলিংয়ে ধার বাড়াতে লেগস্পিনার মিচেল সুইপসনকে দলে যোগ করা হয়েছে।

Banglabid

ইনজুরির কারণে সফর শেষ হয়ে যাওয়ায় আক্ষেপ প্রকাশ করে স্মিথ বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচগুলো মিস করা হতাশাজনক। তবে চিকিৎসকের সঙ্গে কথা বলার পর আমি এই সময়ে বিরতি নেয়ার প্রয়োজন মনে করি।’

আইপিএলে দল না পাওয়া স্মিথ আপাতত পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাচ্ছেন। আগামী জুনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই।

আগামী ২৯ মার্চ পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ক্যাঙ্গারুরা। ৩১ মার্চ দ্বিতীয় ও ২ এপ্রিল শেষ ওয়ানডে হবে। ৫ এপ্রিল হবে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ। সবগুলো খেলা হবে লাহোরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাহোরলিড স্পোর্টসস্টিভেন স্মিথস্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

পরবর্তী

৩১ বার তোপধ্বনিতে স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু

পরবর্তী
বাংলাদেশের স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা, তোপধ্বনি ও আতশবাজি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩১ বার তোপধ্বনিতে স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু

স্বরাষ্ট্রমন্ত্রী টিপু হত্যা নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টিপু হত্যা কারণ নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT