৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
২৬শে মার্চ ভোরে প্রধান বিচারপতি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সেসময় তার সাথে ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: বজলুর রহমান ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়েই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশের।







