চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্মরণীয়’ দিনটি এখন ভুলতেই চাইবেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ১৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

২০০৬ সালের ১৬ জুন, মেসি হয়ত কখনোই ভুলতে পারবেন না সেই দিনটির কথা। ২০১৮ সালের ১৬ জুন, দিনটি মেসি পারলে ভুলে যেতে চাইবেন যেকোনো মূল্যে। পারবেন কিনা সময়ই বলবে। তবে পেনাল্টির সুযোগ হাতছাড়া করে মেসি এদিন যে ব্যর্থতা বয়ে এনেছেন, সেটির জন্য আর্জেন্টিনাকে চড়া মূল্য দিতে না হলেই হয়।

শনিবার আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। তাতে পয়েন্ট হারিয়ে শুরু করতে হল, যার দায় বেশিরভাগটাই বর্তাচ্ছে মেসির উপর। আর্জেন্টাইন অধিনায়ক যে পেনাল্টি শট জড়িয়ে দিতে পারেননি জালে।

তার আগে জেনে নেয়া যাক ২০০৬ সালের ১৬ জুন কি ঘটেছিল। জার্মানিতে বিশ্বকাপ খেলতে গেছে তারকা ঠাসা আর্জেন্টিনা। ক্রেসপো, তেভেজ, রিকুয়েলমে। আলো কাড়ার লোকের অভাব নেই। কিন্তু সেইদিন সার্বিয়া এন্ড মন্টেনেগ্রোর বিপক্ষে মাঠে নেমে ১২ মিনিটের মাথাতেই আলো কেড়ে নিলেন ১৮ বছরের এক তরুণ। নাম লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনি।

Banglabid

ম্যাচে ৬-০তে জিতেছিল আর্জেন্টিনা। মেসির বিশ্বকাপ অভিষেক হয়েছিল। করেছিলেন একটি গোল। ৭৫ মিনিটে বদলি হিসেবে নেমে ৮৮ মিনিটে জাল খুঁজে নেন, তেভেজের পাসে বল পেয়ে। আলবিসেলেস্তেদের বড় জয়ে ষষ্ঠ গোলটি ছিল তার। নেমেই অবশ্য ক্রেসপোকে দিয়ে আরেটি গোল করিয়েছিলেন।

তখন ১৯ নম্বর জার্সিতে খেলতেন মেসি। রিকুয়েলমে ১০ নম্বর জার্সি পরতেন। সেই গোলটি বিশ্বকাপের অভিষেক ম্যাচে বলেই দিনটি স্মরণীয় মেসির জন্য। ১৮ বছর ৩৫৭ দিন বয়স ছিল। আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অভিষেক। আর তখনকার আন্তর্জাতিক ইতিহাসের ষষ্ঠ কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার কীর্তিত্ব ছুঁয়েছিলেন।

আর ২০১৮ সালের ১৬ জুন? সমতা নিয়ে বিরতি থেকে ফিরে জাল খুঁজে পেতে মরিয়া আর্জেন্টিনা। সুযোগটা এলো ৬২তম মিনিটে। মেসিকে বক্সে ফেলে দিয়ে পেনাল্টি উপহার দেয় আইসল্যান্ড। পরে সেটি আর জালে জড়াতে পারেননি মেসি। বাঁ-দিকে শট নিয়েছিলেন, ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন আইসল্যান্ড গোলরক্ষক। পরে আর গোল করতে না পারায় সেটিই আর্জেন্টিনার পয়েন্ট হারানোর বড় কারণ হয়ে দাঁড়ায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষমেসিরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পকে ‘বোকা’ বললো চীনা গণমাধ্যম

পরবর্তী

রোনালদোর পেনাল্টি মেনে নিতে পারছেন না পিকে

পরবর্তী

রোনালদোর পেনাল্টি মেনে নিতে পারছেন না পিকে

‘বিশ্বসেরা হতে চাই না, বিশ্বকাপ চাই’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT