চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির মামলায় জামিন পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২১
- সেমি লিড, আদালত
A A
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের ছবি, দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসা দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কামাল আজাদকে ২ নভেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণের পর তিনি জামিন আবেদন করেন।

শুনানির সময় অধ্যাপক আজাদ তার শারীরিক জটিলতার বিষয়টি আদালতের কাছে তুলে ধরলে আদালত স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে তাকে ২ নভেম্বর পর্যন্ত জামিন দেন। ওইদিনই পরবর্তী শুনানির দিনও ঠিক করেছেন আদালত।

Banglabid

রিজেন্ট হাসপাতালের মালিকের সাথে চুক্তির আগে পরিচয়ের বিষয়টি তিনি বারবারই অস্বীকার করেছেন।

করোনাভাইরাস এর চিকিৎসায় অনিয়মের অভিযোগে বন্ধ করে দেওয়া রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ দুদকের জিজ্ঞাসাসাবাদের মুখে পড়েন।

২০২০ সালের ২৩ বছরের সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ ফরিদ আহমেদ পাটোয়ারী একটি মামলা দায়ের করেন। হাসপাতালের লাইসেন্সের মেয়াদ না থাকার পরও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়।

Reneta

সেখানে আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি। তবে তদন্তে নাম আসায় অভিযোগপত্রে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

গত ২১ জুলাই স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা আর অনিয়মের তুমুল সমালোচনার মধ্যে পদত্যাগ করেন সাবেক ডিজি আবুল কালাম আজাদ। এরপর ২৩ জুলাই তার স্থলাভিষিক্ত হন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এ মামলার ৬ আসামির মধ্যে বর্তমানে ৫ জন জামিনে রয়েছেন এবং আটক আছেন রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরিয়ানকে গ্রেফতারের নেপথ্যে বিজেপি?

পরবর্তী

অজ্ঞতা, অসচেতনতায় হারিয়ে যাচ্ছে মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ

পরবর্তী

অজ্ঞতা, অসচেতনতায় হারিয়ে যাচ্ছে মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ

দুই যুবক বসে আছেন সবুজ গাছের পাশে, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমাওয়ালার ‘মানিক রতন’ শামীম-তামিম

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT