চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাদ-গন্ধ না থাকলেই করোনা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২২
- সেমি লিড, লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
মুখে মাস্ক পরা নারী ফুলের গন্ধ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাদ ও গন্ধ না পাওয়া কোভিডের উপসর্গগুলোর মধ্যে অন্যতম। স্বাদ ও গন্ধ না পাওয়া মানেই যে করোনা হয়েছে, তা না-ও হতে পারে। চিকিৎসকরা বলছেন, শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি হলেও স্বাদ ও গন্ধ চলে যেতে পারে।

ভিটামিন বি১২ দেহের জন্য অপরিহার্য উপাদানগুলির মধ্যে অন্যতম। রক্তের গঠন ও স্নায়ুতন্ত্র সঠিক ভাবে কাজ করার জন্য এই ভিটামিনের প্রয়োজন হয়। কিন্তু মানবদেহ এই ভিটামিন সরাসরি উৎপাদন করতে পারে না। এর জন্য আমাদের শরীরকে নির্ভর করতে হয় যথাযথ খাবার ও ফুড সাপ্লিমেন্টের উপর। বিশেষ করে নিরামিষভোজীদের মধ্যেই এই ভিটামিনের ঘাটতি দেখা যায় বেশী। কারণ এটি ‘প্লান্ট বেসড ভিটামিন’ নয়।

শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি তৈরি হলে অ্যানিমিয়া, ডায়ারিয়া, পেপটিক আলসার, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দেখা দিতে পারে। এই ভিটামিন মানসিক অবসাদ কমায়, চুল, নখ, ত্বক ও হাড়ের স্বাস্থ্য ভাল রাখতেও এই ভিটামিন সাহায্য করে।

প্রোটিন সমৃদ্ধ মাছ, চিংড়ি, ডিম ও দুধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ ভিটামিন বি১২ এর ঘাটতির লক্ষণ:

এই ভিটমিনের অভাবে শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দিতে পারে। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, এই ভিটামিনের অভাবে শরীরের ‘আপার ট্রাঙ্ক’ অঞ্চলে অর্থাৎ মাথা থেকে বুকের মধ্যভাগ পর্যন্ত জ্বালা অনুভূত হয়।

  •  স্বাদ ও গন্ধ না পাওয়া কোভিডের উপসর্গগুলোর মধ্যে অন্যতম। কিন্তু কেবল স্বাদ ও গন্ধ না পাওয়া মানেই যে করোনা হয়েছে, তা না-ও হতে পারে! শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি হলেও স্বাদ ও গন্ধ চলে যেতে পারে।
  • ভিটামিন বি১২ শরীরে স্নায়ুর কার্যকারিতা বাড়ায়। তাই এই ভিটামিনের ঘাটতি হলে পায়ে ঝিঁঝি ধরার মতো সমস্যা হয়। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে অনেকের পা অসাড় হয়ে যায়, এটিও কিন্তু শরীরে বি১২ ভিটামিনের ঘাটতির লক্ষণ।
  •  শরীরে ক্লান্তিভাব, যে কোনও কাজ করার প্রতি অনীহাও এই ভিটামিনের অভাবের কারণেও হতে পারে।
  • এ ছাড়া নিশ্বাস নিতে অসুবিধা, ত্বক বিবর্ণ হয়ে যাওয়া, হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়া, মুখে আলসার, দৃষ্টিশক্তি কমে যাওয়াও কিন্তু শরীরে ভিটামিন বি১২ এর অভাবের লক্ষণ।
  • প্রায়শই কোনও জিনিস ভুলে যাওয়া বা কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলার মতো ঘটনা ঘটলে আগেই ডিমেনশিয়া ভেবে নেবেন না, এটি ভিটামিন বি ১২-এর অভাবেও কিন্তু হতে পারে।

ভিটামিন বি১২ ঘাটতি পূরণ হবে যেসব খাবারে:

নিরামিষ খাবারে এই ভিটামিনের পরিমাণ কিছুটা কম থাকে। প্রাণিজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ভিটামিন বি১২ থাকে। ডিম, বিভিন্ন ধরনের মাংস ও মেটে, সামুদ্রিক মাছের মতো খাবার ভিটামিন বি১২-এর সমৃদ্ধ উৎস। যারা নিরামিষ খান তারা মাশরুম, দুধ, দই, চিজ খেতে পারেন।

ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯নিরামিষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুট-বেয়ারস্টোতে রেকর্ড গড়া জয় ইংল্যান্ডের

পরবর্তী

অবশেষে পচেত্তিনোর বিদায় জানিয়ে দিলো পিএসজি

পরবর্তী
পচেত্তিনো পিএসজি থেকে বিদায় নেওয়ার সময় চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে পচেত্তিনোর বিদায় জানিয়ে দিলো পিএসজি

মনিরা মিঠু ও শাহরিয়ার নাজিম জয় একসঙ্গে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট পর্দার ‘আম্মাজান’ মনিরা মিঠু, সঙ্গে শাহরিয়ার নাজিম জয়

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT