চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণপাম এর জন্য লড়বে ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৯
বিনোদন
A A

কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ কান উৎসবে দেখানো নিয়ে ছিল দোটানা। অবশেষে জানা গেলো ৭২তম কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপাম এর জন্য লড়বে ছবিটি।

লাল গালিচা নিয়েও আগ্রহ বেড়ে গেছে সবার। কারণ কান এর লাল গালিচায় ছবির প্রিমিয়ারে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিট হাঁটবেন বলে আশা করা হচ্ছে।

অপরাধ জগতের নানা রোমাঞ্চকর কাহিনী নিয়ে তৈরি টারান্টিনোর এই ক্রাইম থ্রিলার ছবিটি থিয়েটারে মুক্তি পাওয়ার কথা জুলাই মাসে। তাই কান ফেস্টিভ্যালের আগে ছবির কাজ শেষ হবে কিনা, তা নিয়ে ছিল দ্বিধা। কিন্তু ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন উৎসবেই ছবিটির প্রিমিয়ার শো হবে। এর আগে এই নির্মাতার পাল্প ফিকশন এবং ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ছবি দুটির প্রিমিয়ারও কানে হয়েছিল। পাল্প ফিকশন এর জন্য স্বর্ণপাম জিতেছিলেন কোয়েন্টিন টারান্টিনো।

Banglabid

প্রতিযোগিতা বিভাগে আরও যুক্ত হয়েছে স্বর্ণপাম জয়ী নির্মাতা আবদেললতিফ কেশিশের চার ঘণ্টার ছবি ‘মেকতুব, মাই লাভ: ইন্টারমেজো’। এটি হলো তার ‘মেকতুব, মাই লাভ: কান্তো আনো’র (২০১৭) সিক্যুয়েল।

কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম তথা পাম দ’রের জন্য প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১৯টি ছবির নাম ঘোষণা করা হয় গত ১৮ এপ্রিল। আরও দুটি ছবি যুক্ত হওয়ায় প্রতিযোগিতা বিভাগে লড়বে মোট ২১টি ছবি। ছবিগুলো হলো দ্য ডেড ডোন্ট ডাই (জিম জারমাশ, উদ্বোধনী ছবি), ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড (কোয়েন্টিন টারান্টিনো), মেকতুব, মাই লাভ:ইন্টারমেজো (আবদেললতিফ কেশিশ), লিটল জো (জেসিকা হজনার), সরি উই মিসড ইউ (কেন লোচ), লে মিসারেবলস (লেজ লি), অ্যা হিডেন লাইফ (টেরেন্স মালিক), পেইন অ্যান্ড গ্লোরি (পেদ্রো আলমোদোভার), প্যারাসাইট (বন জুন হো), ওহ মার্সি! (আহনু দিপ্লোশাঁ), দ্য ওয়াইল্ড গুজ লেক (ডিয়াও ইনান), দ্য ট্রেইটর (মার্কো বেলোচ্চিও), আটলান্টিক (মাটি ডিওপ), ম্যাথিয়াস অ্যান্ড ম্যাক্সিম (হাভিয়ার দোলান), ইয়াং আহমেদ (জ্যঁ-পিয়ের দারদেন ও লুক দারদেন), বাকুরাউ (ক্লেবার মেনদোসা ফিলো ও জুলিয়ানো দোরনেলিস), দ্য হুইজলারস (কর্নেলিউ পরমবয়ু), ফ্রাঙ্কি (আইরা সাকস), পোর্ট্রেট অব দ্য ইয়াং গার্ল ইন ফায়ার (সেলিন সিয়ামা), ইট মাস্ট বি হ্যাভেন (ইলিয়া সুলেমান) এবং সিবিল (জাস্টিন ত্রিয়েত)।

দক্ষিণ ফরাসি উপকূলের শহরে কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে আগামী ১৪ মে। উৎসব চলবে ২৫ মে পর্যন্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান উৎসবকোয়েন্টিন টারান্টিনোব্র্যাড পিটলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনস্বর্ণপাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে এলেও সতর্ক থাকার পরামর্শ

পরবর্তী

ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪

পরবর্তী
ফিলিস্তিন-ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪

লিভারপুলের কান্না ভেজা জয়

সর্বশেষ

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT