চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিয়ালের গানে স্পর্শিয়া-সুমিতের সংসার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

ভালাবাসার টানে বাসা থেকে প্রেমিকা স্পর্শিয়া বেরিয়ে যায় প্রেমিক সুমিতের টানে। ঘর বাঁধার স্বপ্নজাল বুনে তারা। ভালোবাসার বন্ধনকে দৃঢ় করতে বিয়েও করে তারা। শুরু হয় দুজনার তুমুল রোমান্স। ভালোবাসার নানান খুঁনসুটি। চলে রাত-দুপুরে চায়ের কাপে তুমুল বৃষ্টি! এভাবেই এক মধুময় জীবনের গল্প এগিয়ে চলে।

এটি মূলত স্পর্শিয়া-সুমিত অভিনীত মিউজিক ভিডিওর গল্প! ভিজুয়ালাইজার টিম সংগীতশিল্পী পিয়াল হাসানের গান ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’র গল্প। যেখানে স্পর্শিয়া টানা ১৪টি চুমু দিয়েছেন সুমিতকে!

মিউজিক ভিডিওতে সম্পূর্ণ ভিন্ন আবহে খুঁজে পাওয়া যায় স্পর্শিয়া ও সুমিতকে। ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ গানটি লিখেছেন জামাল রেজা। গানটি টিউন ও মিউজিক করছেন শিশির। কোরিওগ্রাফিতে ছিলেন নিডো খান। ভিজুয়্যালাইজার টিমের এই ভিডিও নিমার্ণে ডিওপি হিসেবে ছিলেন ফরহাদ হোসেন।

গানটি নিয়ে সংগীতশিল্পী পিয়াল হাসান দারুণ সন্তুষ্ট। তিনি বলেন, অনকদিন পর এমন স্বাদের একটি গান করেছি। আমার ভক্তরা গানটির মাঝে আগের সেই পিয়াল হাসানকেই খুঁজে পাবেন। আর মিউজিক ভিডিওটি নির্মাতা অনেক যত্ন দিয়ে তৈরী করেছেন। স্পর্শিয়া-সুমিতও অনেক চমৎকার অভিনয় করেছেন। আশা করি গানটি শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।

এদিকে গান ও মিউজিক ভিডিওটির নির্মাণ প্রসঙ্গে অভিনেত্রী স্পর্শিয়া বলেন,অনকদিন পর এমন মিষ্টি স্বাদের গানের মিউজিক ভিডিওটিতে কাজ করলাম। গানের কথা ও গায়কির সাথে সুমিতের সঙ্গে কাজটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতারা ভাল একটি মিউজিক ভিডিও এর স্বাদ পাবে।

রোমান্টিক এই গানটি নিয়ে উচ্ছ্বসিত সুমিত। তিনি বলেন, এখনই কিছু বলতে চাচ্ছি না। চমক হিসেবেই থাক। আশা করি, গানটিতে আমার ও স্পর্শিয়ার উপস্থিতি কাউকে নিরাশ করবে না।

এক সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান। তার অসংখ্য জনপ্রিয় অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য অ্যালবাম হচ্ছে ‘আনন্দ উল্লাস’ (১৯৮৯, পিয়াল হাসান ও খালিদ হাসান মিলু), কান্না (পিয়াল হাসান ও সাজু), রপ কুমারী (পিয়াল হাসান ও পলাশ), ভুলতে পাড়ি না সাথী ( পিয়াল হাসান, আসিফ ও আতিক বাবু), কেমন আছো তুমি ( পিয়াল হাসান, আসিফ ও আতিক বাবু), একটাই প্রশ্ন আমার (পিয়াল হাসান, আসিফ ও আতিক বাবু), আমার প্রিয় বান্ধবী (পিয়াল হাসান, আসিফ ও আতিক বাবু) , হার মেনেছি (পিয়াল হাসান, আসিফ ও আতিক বাবু) অন্যদিকে একক অ্যালবাম হিসেবে রয়েছে ভেঙ্গে দেবো তাজমহল, বুক ভরা দীর্ঘশ্বাস, আজও কাঁদি আমি ,কি করে ভুলবো তোমায়, অনেক বুঝিয়েছি আমি। এছাড়াও ওপার বাংলার যৌথ অ্যালবাম করেছেন আশা ভোসলে, কবিতা কৃষ্ণ মূর্তি, অলকা ইয়াগনিক, অভিজিতের সঙ্গে।

ট্যাগ: মিউজিক ভিডিওসুমিতস্পর্শিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাক্ষরতায় এগিয়ে যাচ্ছে দেশ: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

পরবর্তী

মার্কিন র‍্যাপার ম্যাক মিলারের আকস্মিক মৃত্যু

পরবর্তী

মার্কিন র‍্যাপার ম্যাক মিলারের আকস্মিক মৃত্যু

Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বড় দলের’ হামলায় ‘ছোট দলের’ দুই সমর্থক নিহত

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT