চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনালী দিন: সেই টেলিফোনটা, 0721-750079

ফাহমিদা আখতার ফাহমিদা আখতার
৫:২৫ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
মতামত
A A

ক’দিন হলো আম্মা ঢাকায় এসেছেন। চায়ের টেবিলে জানালেন, টিএন্ডটি ফোনটা কর্তৃপক্ষের কাছে ফেরত দেয়া হয়েছে। চোখের সামনে দিয়ে কত কত ছবি (স্মৃতি) স্ন্যাপশট আকারে হুড়মুড় করে ফাস্ট ফরোয়ার্ড মোডে দৌড় দিলো!

ঠিক কতো সালে ফোন লাইনটা বাসায় এসেছিলো মনে নাই। ৯৭ সালে হবে হয়তো। তখন আমরা ছোট দুই ভাই-বোন রাজশাহীর বাইরে থাকতাম। ফাহমিদ (বিপ্লব) ভাইয়া লেখাপড়ার শেষ পর্যায়ে আর আমি সবে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি।

তো ঢাকায় পড়তে পাঠিয়ে নির্ঘুম রাত কাটতো আম্মা-আব্বার। যোগাযোগের মূল মাধ্যম ছিলো ডাক বিভাগের ২ টাকার খামে ভরা এক-দুই পাতার চিঠি। তাও রোজ লেখা হতো না। সপ্তাহে বড়জোর একটা।

এমন বিচ্ছিন্নিতায় কিছুটা স্বস্তি পেতে ল্যান্ড লাইন বা টিএন্ডটি ফোন আনা হলো বাসায়। খরচ পড়েছিলো ১৮ হাজার বা ২০ হাজার টাকা। কল করার খরচও ছিলো সম্ভবত প্রতি মিনিট ২০-২৫ টাকা। এটা ছিলো আন্ত-জেলা কল রেট। দূরত্ব হিসেব করে এই কল রেট নির্ধারণ করা হতো।

তখন আমার হাত খরচ ছিলো মাসে ১৭শ’ থেকে ২ হাজার টাকা। এই টাকায় ঘন ঘন বাড়িতে ফোন করা অসম্ভব ছিলো। আর আমার কাছে ফোন ছিলো না। থাকলে হয়তো বাড়ি থেকেই ফোন আসতে পারতো। হলে যে ফোন সেট ছিলো সেটা দিয়ে আন্ত জেলা যোগাযোগ সম্ভব ছিলো না। ৫০ পয়সার কয়েন দিয়ে ঢাকার মধ্যেই কথা বলা যেতো। ৫০ পয়সায় সম্ভবত ৩ মিনিট কথা বলা যেতো।

আরো বছর দুয়েক পরে হলে কার্ড বুথ স্থাপন করা হলো সেটা দিয়ে হলে থেকেই বাড়িতে কথা বলা যেতো। ১০০/২০০ টাকার কার্ড কিনে সেটা দিয়ে টিএন্ডটি ফোনে কথা বলা যেতো। কার্ড কিনে যেভাবে মোবাইল ফোন রিচার্জ করা যেতো অনেকটা সেরকম। পরে ওই কার্ড ব্যবহার করে মোবাইল ফোনেও কথা বলা যেতো। মোবাইল ফোন এসে পড়ায় আন্ত জেলা টিএন্ডটি ফোনের কল রেটও কমতে শুরু করলো।

তো, হলে ফোন বুথ আসার আগে আমরা বাড়িতে ফোনে যোগাযোগ করতাম কীভাবে? সেটা একটা উৎসব ছিলো একরকম। দুই ভাইবোন একই বিভাগে পড়েছি। সেই সুবাদে বিভাগের করিডোরে দুই ভাইবোনের দেখা হতো ক্লাসের ফাঁকে।

যেদিন বাড়িতে কথা বলবো সেদিন ভাইয়া করিডোরে দেখা হলে বলে দিতেন, আজ বাড়িতে কথা বলবো। তুই ফ্রি কখন? …টার সময় রেডি থাকিস। ভাইয়া জহুরুল হক হলে থাকতেন, সেখান থেকে আমার হলের সামনে আসতেন। রিক্সায় চেপে দুই ভাই-বোন বিশ্বিবিদ্যালয়ের পাশের এলাকা, নীলক্ষেত যেতাম। সেখানে সারি সারি দোকানে টেলিফোন সেট দৃশ্যমান থাকতো। কোন দোকান কেবলই ফোনে কথা বলার জন্য। আবার কোন দোকান ছিলো মাল্টিপারপাস। অর্থাৎ সেখানে ফটোকপি করা যেতো, লেখার কাগজ, খাম, পেন্সিল, কলম ইত্যাদি পাওয়া যেতো।

এসব ফোনের দোকানে আমরা আধা ঘণ্টা কথা বলতাম ১৫/২০/২৫ টাকায়। হ্যাঁ, আন্তজেলা কলরেট এখানে প্রযোজ্য ছিলো না। লাইনগুলো ছিলো চুরি করা। বিশ্ববিদ্যালয়ের পাশের টিএন্ডটি কেবল থেকে লাইন চুরি করা থাকতো। পুলিশ এসব জানতো। বেশি কড়াকড়ি হলে এই মার্কেটে রেইড দেয়া হতো। কদিন পর আবার বসতো দোকানগুলো। দুস্থ শিক্ষার্থীদের জন্য এটা ছিলো মুশকিলে আসান!

ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেয়ার পর হলের রুমমেট বা বন্ধুবান্ধবদের সঙ্গে যেতাম বাড়িতে কথা বলতে। আমাদের বন্ধু রঞ্জুর সঙ্গেও ‍দুয়েকবার গেছি হয়তো। ঠিক মনে নাই আর।

স্ন্যাপ শটের মধ্যে আরো কিছু ছবি ছিলো। বিয়ের আগে প্রেম করেছি ৫ বছর। সেই ৯৯ সাল থেকে। ছুটিতে বাড়ি গেলে যোগাযোগ হতো সেই ফোনেই। ভাইয়া জানতেন এবং সজলকে চিনতেন। দেখা গেছে, দুই ভাইবোন ছুটিতে গেছি, সজল ফোন করেছে, ফোন ধরেছেন ভাইয়া। তিনিই আমাকে ডেকে দিলেন, তোর ফোন এসেছে। বিভাগের বন্ধুরাও ফোন করে খোঁজ নিতো।

এরকম আরো কত কত স্মৃতি! সময়ের ব্যবধানে হারিয়েও গেছে অনেক কিছু। বিয়ের পর আমার শ্বশুর বাড়িতেও ফোন আসতো ওই টেলিফোন থেকে। ক্রস কানেকশনে ভুল কল ঢুকে পড়রার ঘটনাও কম ছিলো না।

মোবাইল ফোন এসে পড়ায় টেবিলের এক কোনে পড়ে থাকা সেই ফোনটা গুরুত্ব হারাতে থাকলো। গুরুত্ব হারানোতে চোর ভাইদেরও ভূমিকা আছে। প্রায়ই ফোনের তার কেটে নিয়ে যেতো। গুরুত্ব হারাতে হারাতে ফোনটা বাহুল্য হয়ে পড়েছিলো। মাসিক চার্জ ছিলো সামান্য। ওটাই বাহুল্য লাগতো। সম্প্রতি এই চার্জও উঠিয়ে নিয়েছিলো কর্তৃপক্ষ। তারপরও গ্রাহক ধরে রাখতে পারেনি।

এখন যারা দিনের বেশিরভাগ সময় স্মার্ট ফোনে সময় কাটাই তাদের অনেকের পক্ষে এসব অভিজ্ঞতা অলীক মনে হতে পারে। এক সময় যেটা যোগাযোগের ভরসাস্থল ছিলো।

নিজে বাসা নেয়ার পরও একটা টিএন্ডটি ফোন ছিলো। সেটাও বাদ দেয়া হয়েছে ২০১২ সালে। দৈনন্দিন জীবনের অনুষজ্ঞ ছিলো এরকম অনেক কিছু আমরা হারিয়ে বসে আছি। হলুদ খামের সেই দিনগুলো কে না মিস করে!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

ট্যাগ: টেলিফোনফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে পৌঁছেছে বিশ্বকাপ, বিশ্বজয়ীরা

পরবর্তী

স্ত্রীকে বাঁচাতে গিয়ে দগ্ধ হলেন স্বামীও, অবস্থা আশঙ্কাজনক

পরবর্তী

স্ত্রীকে বাঁচাতে গিয়ে দগ্ধ হলেন স্বামীও, অবস্থা আশঙ্কাজনক

ধানের জেলা দিনাজপুরে বাণিজ্যিকভাবে ফুলের চাষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT