চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানের জেলা দিনাজপুরে বাণিজ্যিকভাবে ফুলের চাষ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৫:৪৫ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
জনপদ, দিনাজপুর
A A

বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত বরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন উত্তরের শষ্য ভান্ডার দিনাজপুরের ফুল চাষীরা। কয়েক বছর ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এ অঞ্চলে ফুল চাষ। ফুল চাষ করে ঘুরছে এ জেলার অসংখ্য কৃষকের ভাগ্যের চাকা। জেলায় প্রচুর ফুল পাওয়া যাচ্ছে।

ফুল চাষ বৃদ্ধি পাওয়ায় কয়েকটি গ্রাম এখন ফুলের গ্রাম হিসেবে পরিচিত। নতুন বছরে ফুল ভালো বিক্রি হওয়ায় দোকনিরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

দিনাজপুরের অসংখ্য কৃষক এখন বাণিজ্যিকভাবে ফুল চাষে ঝুকে পড়েছেন। ফুল আবাদ করে কৃষকরা অধিক লাভের মুখ দেখছেন। বিরলের রবিপুর এলাকার ফুলচাষী শমশের জানান, তিনি ৮ শতাংশ জমিতে পরীক্ষামূলক ফুলচাষ করেন। ফুলের ভালো ফলন হওয়ায় তিনি বেশ লাভবান তাতে। তিনি আগামীতে এক বিঘা জমিতে ফুলচাষের প্রস্তুস্তি নিচ্ছেন।

এলাকার মোকাররম হোসেন ও মকছেদ আলীর ভাগ্য বদলে দিয়েছে ফুল। অন্যের জমি ইজারা নিয়ে ফুল চাষ করেছেন তারা। সেই ফুল বাগান থেকে তারা বছরে আয় করছেন দুই লাখ টাকা। মকছেদ আলী’র বর্তমানে এক বিঘা ৮ শতাংশ জমিতে রজনীগন্ধা, গোলাপ, গাঁধা ও গাজরা ফুল চাষ করছেন। বাড়ির পাশে ৯ শতাংশ জমিতে রয়েছে গাজরা ফুল। এছাড়া মোকাররমের এক বিঘা ৫ শতাংশ কাঠা জমিতে রয়েছে গোলাপ, রজনীগন্ধা ও গাঁধা ফুল।

মকছেন বলেন, ফুল চাষে লোকসানের সম্ভাবনা নেই। ঠিকমত পরিচর্যা ও চাষ করতে পারলে প্রচুর লাভ হয়।

ফুলের বাজার দর কম-বেশি হয় জানিয়ে মোকাররম বলেন, ‘প্রতি পিচ গোলাপ বিক্রি করি ৫ টাকা, রজনীগন্ধা ৬ টাকা ও গাঁধা ফুল ১ হাজার ১৫০ টাকা। প্রতিদিন বিক্রি করা দামের তারতম্য ঘটে। বিশেষ দিনগুলোতে ফুলের দাম বেশি হয়।’

Reneta

ফুলচাষী ইসাহাক আলী জানান, ‘তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। তবে ফুলের ব্যবসা করে বর্তমানে অবস্থা ভালো। গাদা, গাজরা, গোলাপ, রজনী গন্ধা, বেলী ও কাঠ বিড়ালীসহ বিভিন্ন প্রকার ফুল আবাদ হচ্ছে এ জেলায়। ফুল ফোঁটার বন্ধ মৌসুম অর্থাৎ অসময়েও জেলায় প্রচুর ফুল পাওয়া যায়।

প্রতিদিন ফুল কেনার জন্য বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে নগদ টাকায় জমি থেকে ফুল কিনে নিয়ে যায়। ফুলের ব্যাপক চাহিদা থাকায় এবং লাভজনক ফসল হওয়ায় অনেক শিক্ষিত বেকার যুবকও ফুল চাষে ঝুকছেন। জমি ফেলে না রেখে ফুল চাষ করছেন তারা। ফুল তোলা আর মালা গাঁথার কাজেও জড়িয়ে পড়েছেন অনেকে। বিশেষ করে সংসারের কাজ ও পড়া-লোখার অবসরে নারীরা ফুলের মালা তৈরী’র কাজ করে বাড়তি আয় করছেন।

জেলা সদর, বিরল, কাহারোল, বীরগঞ্জ, চিরিরবন্দর ও নবাবগঞ্জ উপজেলায় ৫০ একর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে। উৎপাদিত এসব ফুল এ অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইকবাল জানান, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া ফুল চাষের জন্য দারুন উপযোগী। তাই ফুল চাষ সম্প্রসারণে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

ধানের জেলা দিনাজপুরে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। এ ফুল চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এ ফুলের ভালো দাম পেলে এ অঞ্চলে ফুল চাষের পরিধি আরও বেড়ে যাবে এমনটাই মন্তব্য করেছেন কৃষিবিদরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরফুলফুলচাষবসন্ত বরণবিশ্ব ভালোবাসা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT