চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীকে বাঁচাতে গিয়ে দগ্ধ হলেন স্বামীও, অবস্থা আশঙ্কাজনক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ফ্ল্যাটের বারান্দায় শট সার্কিটের আগুনে পুড়তে থাকা স্ত্রীকে বাঁচাতে গিয়ে তার চেয়েও বেশি দগ্ধ হয়েছেন স্বামী অনিল নিনান।

আবুধাবির মাফরাক হাসপাতালে অনিল ও নিনুকে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, অনিলের শরীর ৯০ শতাংশ পুড়ে গেছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন। অন্যদিকে স্ত্রী নিনুর শরীরের ১০ শতাংশ পুড়ে গেলেও তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।

হাসপাতালে থাকা অনিলের এক আত্মীয় দুবাইয়ের খালিজ টাইমসকে জানায়, অনিল ও নিনু দম্পতির চার বছরের একটি ছেলে আছে। নিনু অনেকটাই ভালো থাকলেও অনিলের অবস্থা খুবই আশঙ্কাজনক।

এই দম্পতিকে এক বছরের বেশি সময় ধরে চেনা সেন্ট থমাস মার থোমা চার্চের বিশপের প্রতিনিধি রেভ সোজন থমাস খালিজ টাইমসকে জানান, আমরা জানতে পারি বারান্দায় থাকাকালীন সময়ে আগুনে দগ্ধ হয় নিনু। তার চিৎকারে অনিল বারান্দায় এসে তাকে রক্ষা করে অন্যরুমে নিয়ে যায়। এসময় আগুন অনিলের শরীরে ছড়িয়ে যায়।

তিনি বলেন, এই দম্পতি খুবই ধার্মিক ছিল। তারা প্রতি সপ্তাহে চার্চে আসত। আমরা সবাই অনিলের জন্য প্রার্থনা করছি যেন তিনি সুস্থ হতে পারেন।

দুবাই পুলিশ জানায়, কেরালার এই দম্পতি দুবাইয়ের উম্ম আল কওয়াইনের একটি ফ্ল্যাটে থাকত। সোমবার রাতে ফ্ল্যাটের বারান্দার বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে শেখ খালিফা হাসপাতালে ভর্তি করা হয়। অনিলের অবস্থার পরিবর্তন না হলে পরদিন মঙ্গলবার তাকে আবুধাবির মাফরাক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুবাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT