চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমার জুড়ে প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমার

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমার জুড়ে প্রতিবাদ বাড়ছে। ধর্মঘটের হুমকি দিয়েছে স্বাস্থ্যকর্মীরা। আইন অমান্যসহ নানান পন্থায় সেনাশাসনের বিরোধীতা করছেন দেশটির নাগরিক সমাজ।

মঙ্গলবার রাতে ইয়াঙ্গুনের বাসিন্দাদের থালা বাসন বাজানো ও গাড়ির হর্ন বাজিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।

বড় বড় বিভিন্ন শহরের স্বাস্থ্যকর্মীরাও ধর্মঘট করার পরিকল্পনা করছেন। সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তাররা বলছেন, তারা বুধবার থেকে কাজ করা বন্ধ করে দেবে সু চির মুক্তির জন্য চাপ দিতে।  কিছু কিছু ডাক্তার নিশ্চুপ প্রতিবাদের কিছু প্রতীকও পরিধান করবেন।

Banglabid

আইন অমান্য করার আহ্বান জানিয়ে প্রচারণা চালাচ্ছেন দেশটির অ্যাক্টিভিস্টরা। যুবক ও তরুণদের ওই দল একটি ফেসবুক পেজও খুলেছেন, যেটাতে এরই মধ্যে লাইক পড়েছে ১ লাখ।

যদিও সংবাদদাতারা বলছেন সামরিক নিয়ন্ত্রণ খুব দৃঢ়। সেই সঙ্গে নির্বাচিত নেতা অং সান সু চির মুক্তির জন্যও আহ্বান বাড়ছে। আটক হওয়ার পর থেকেই তাকে কোথাও দেখা যায়নি।  তবে বিভিন্ন সূত্র বলছে তিনি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট গৃহবন্দী আছেন।

মিয়ানমারের ১০০ জনেরও বেশি আইনপ্রণেতারা সেনাবাহিনীর হাতে আটক হয়েছিলেন রাজধানী নেপিদোতে তাদের বাসস্থানে। তবে এখন তাদের মুক্তি দেওয়া হয়েছে।

Reneta

এনএলডি সু চির দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছে। তারা ৮০ শতাংশ জয়ের ফলাফল গ্রহণ করে নেওয়ারও আহ্বান জানিয়েছে সেনাবাহিনীকে।  সেনাবাহিনী নতুন নির্বাচন কমিশন এবং পুলিশ প্রধান নিয়োগ করেছে। আগের কমিশন নির্বাচনে কোনো জালিয়াতির প্রমাণ পায়নি।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সাং সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চিমিয়ানমারসেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একাদশে এক পেসার চার স্পিনার, শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পরবর্তী

নাভালনিকে সাড়ে ৩ বছরের কারাদণ্ড

পরবর্তী

নাভালনিকে সাড়ে ৩ বছরের কারাদণ্ড

মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে এক্সিম ব্যাংক: নজরুল ইসলাম মজুমদার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT