চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশ একাদশে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান, সঙ্গে চার স্পিনার নিয়ে নেমেছে স্বাগতিকরা।
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাদমান ইসলাম হয়েছেন তামিম ইকবালের ওপেনিং সঙ্গী। ওয়ানডাউনে থাকছেন তরুণ নজমুল হোসেন শান্ত। একবছর নিষেধাজ্ঞা কাটানো সাকিব আল হাসান ফিরেছেন।
স্বাগতিকদের বোলিং লাইনে আছে চমক। দুই অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান একসঙ্গে খেলছেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও আছেন, অলরাউন্ডার সাকিবও বাঁহাতি স্পিনার।
তিন স্পিনারকে জায়গা দিতে একাদশে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান। টেস্টে টাইগার বোলিংয়ের নিয়মিত মুখ পেসার আবু জায়েদ রাহি থাকছেন বেঞ্চে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।







