চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশি সেক্স-এ অভ্যস্ত মারিজুয়ানায় আসক্তরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের অনেক দেশেই মারিজুয়ানা  বৈধতা পাচ্ছে। বিষয়টি নিয়ে চিন্তিত চিকিৎসকরা। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন স্কুলের গবেষকরা জানিয়েছেন, মারিজুয়ানায় আসক্তরা অন্যদের চেয়ে ২০ শতাংশ বেশি সেক্স করে থাকে।

সিএনএন জানাচ্ছে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন স্কুলের ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক মাইকেল এইসেনবার্গ যখন তার রোগীদের সঙ্গে যৌন সমস্যা বিষয়ে আলাপ করেন, তখন তাদের অনেকেই তার কাছে মারিজুয়ানা তাদের যৌনশক্তির কোন ক্ষতি করবে কিনা সে বিষয়ে জানতে চান।

মাইকেল এইসেনবার্গ বলেন, ‘মারিজুয়ানার ব্যবহার বাড়ছে, মিলছে বৈধতাও। চিকিৎসকরা এবং অনেক পুরুষই বিষয়টি নিয়ে চিন্তিত। আর তার কারণ হলো, মারিজুয়ানার কারণে ইরেকটাইল ডিসফাংশন এবং নানা ধরণের যৌন সমস্যা দেখা দিতে পারে।’

এমন অবস্থায় এইসেনবার্গ এবং তার সহকর্মীরা ২৫ থেকে ৪৫ বছর বয়সী পাঁচ হাজার আমেরিকানের উপর গবেষণা পরিচালনা করেন। তথ্য সংগ্রহ করা হয় ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত। একটি প্রশ্নপত্র তৈরি করা হয় যেখানে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, তারা বিগত ১২ মাসে কতবার মারিজুয়ানা সেবন করেছেন। এছাড়াও সর্বশেষ ৪ সপ্তাহে বিপরীত লিঙ্গের কারও সঙ্গে কতবার শারীরিকভাবে মিলিত হয়েছেন সেই তথ্যও নেয়া হয়।

গবেষণা শেষে দেখা যায় যে, যে ব্যক্তিরা যত বেশি মারিজুয়ানা সেবন করেছেন, তারা তত বেশি শারীরিকভাবে বিপরীত লিঙ্গের সঙ্গে মিলিত হয়েছেন। যারা প্রতিদিন মারিজুয়ানা সেবন করেছেন, তারা অন্যদের চেয়ে গড়ে ২০ শতাংশ বেশিবার সঙ্গীর সঙ্গে যৌনসঙ্গম করেছেন।

তবে মাইকেল এইসেনবার্গ জানিয়ে দিয়েছেন যে গবেষণাটি কাউকে মারিজুয়ানা সেবনে অনুপ্রাণিত করার জন্য নয়, বরং সচেতনতা বৃদ্ধির জন্য করা হয়েছে।

মারিজুয়ানায় উপস্থিত ক্যানাবিনয়েড মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে এবং যৌন আকাঙ্খা বাড়িয়ে দেয়। কিন্তু অতিরিক্ত মারিজুয়ানা সেবনের কারণে ইরেকটাইল ডিসফাংশন, অর্গাজম ফ্রিকোয়েন্সিতে সমস্যা করতে পারে। এছাড়াও সন্তান ধারণে সমস্যা এবং ফুসফুসের মারাত্মক সমস্যাও দেখা দিতে পারে মারিজুয়ানা সেবনের কারণে। সিএনএন

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গুয়ারে অন্যরকম পর্যটনের ডাক দিচ্ছে ডাহুক

পরবর্তী

রোববার এসপিএম স্থাপনে চীনের সঙ্গে চুক্তি

পরবর্তী
বাংলাদেশ ও চীনের পতাকা একসঙ্গে ক্রস করে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার এসপিএম স্থাপনে চীনের সঙ্গে চুক্তি

বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাতিল’ স্ট্যাটাস ফিরে পাওয়ার পথে নেদারল্যান্ডস

সর্বশেষ

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT