চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ম্যাচের কথা মনে নেই মাশরাফি-কোহলির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ১৪, জুন ২০১৭
স্পোর্টস
A A
মাশরাফি-কোহলিরা যেখানে সহমত

মাশরাফি-কোহলিরা যেখানে সহমত

দুই বছর পেরিয়ে গেছে। সময়টাতে মাশরাফি-কোহলিরা মুখোমুখি হয়েছেন একাধিকবার। তবে ২৪ মাস আগের একটি লড়াইয়ের কথা হয়তো কখনো অতীত হয়ে যাবার নয়। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টারে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচিত হয়ে আছে ম্যাচটি। তবে আরেকটি বৈশ্বিক টুর্নামেন্টের সেমিতে মুখোমুখি হওয়ার আগে দুদলে অধিনায়কের কথা মিলে গেল আশ্চর্যজনক ভাবে। মাশরাফি ও কোহলি জানালেন, বিশ্বকাপের সেই ম্যাচের কথা একটুও মনে নেই তাদের।

বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনার ব্র্যান্ড হয়ে গেছে ২০১৫ বিশ্বকাপের মেলবোর্নের সেই কোয়ার্টার ফাইনাল। ইয়ান গৌল্ড এবং আলিম দারের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত টাইগারদের বিপক্ষে গিয়েছিল।

রুবেল হোসেনের বলে রোহিত শর্মার আউটকে নো বল বলে বাতিল করে দেওয়া কিংবা মাহমুদউল্লাহর ক্যাচ নেয়ার আগে রবীন্দ্র জাদেজার পা বাউন্ডারি লাইন ছুঁয়েছিল কিনা, তা ঠিকমত যাচাই না করেই আউট দিয়ে দেন আম্পায়াররা। সেই থেকে বাংলাদেশ-ভারতের মুখোমুখি মানেই ম্যাচটির কথাও ঘুরেফিরে আসা।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাড়তি রসদের আশায় দুই অধিনায়ককে দিকে একই প্রশ্ন ছুঁড়েছিলেন সাংবাদিকরা। আশ্চর্যজনক ভাবে তাতে মিল থাকল দুজনের উত্তরেই, ভারতীয় অধিনায়ক জানালেন, দুবছর আগের ম্যাচের স্মৃতি মাথায় নিয়ে ঘুরতে চান না তিনি, ‘২৪ মাস হয়ে গেছে। সত্যিই বলছি, আমার মাথায় ওই ম্যাচের কথা একদমই নেই। এরপরও আমরা একে অপরের বিপক্ষে একাধিক ম্যাচ খেলেছি। অতীতের কথা মনে করার কোন প্রয়োজন দেখি না।’

মাশরাফির উত্তরেও থাকল কোহরির কথার প্রতিধ্বনী। টাইগার দলপতির ভাষায় অতীতের কথা চিন্তা না করে ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখাই শ্রেয়, ‘দেখুন, সেই ম্যাচের পর আমরা ওদের সঙ্গে ৩টি টি-টুয়েন্টি এবং ৩টি ওয়ানডে খেলেছি। ২৪ মাস আগের ম্যাচের কথা ভুলে যাওয়ারই তো কথা। আমরা সামনের দিকে তাকাচ্ছি। পরের ম্যাচটা নিয়ে চিন্তা করাই শ্রেয়।’

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা জিয়া

পরবর্তী

সমর্থকদের জন্য মাশরাফির বার্তা

পরবর্তী

সমর্থকদের জন্য মাশরাফির বার্তা

সেই পাকিস্তানই সবার আগে ফাইনালে

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT