চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই পাকিস্তানই সবার আগে ফাইনালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ণ ১৪, জুন ২০১৭
স্পোর্টস
A A

ইংল্যান্ডকে বোলিংয়েই কাঁপিয়ে দিয়েছিল পাকিস্তান। ফাইনালে এক পা দিয়ে রেখেছিল স্বাগতিকদের মাত্র ২১১ রানে আটকে। পরে ব্যাটসম্যানরাও জ্বলে ওঠায় ৮ উইকেটের জয় নিয়ে সবার আগে শিরোপার মঞ্চে পা রেখেছে সরফরাজ আহমেদের দল।

ইংলিশরা ছিল টুর্নামেন্টের হট ফেভারিট, আর পাকদের নিয়ে প্রত্যাশা রাখেননি দেশটির সাবেক ক্রিকেটাররাই। অথচ প্রথম দল হিসেবে শিরোপার দাবি জানিয়ে রাখল পাকিস্তানই। বুধবার মাত্র দুই উইকেট হারিয়ে ৭৭ বল হাতে রেখেই দাপুটে জয় তুলে নিয়েছে তারা।

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে দুর্বল লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনীতেই ১১৮ রান তুলে ফেলেন আজহার আলি ও ফাহার জামান। টানা দ্বিতীয় ফিফটি তুলে ফাহার ৫৭ রানে ফিরেছেন। আজহার ফিরেছেন ৭৬ রানে। তার আগে বাবরের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েছেন।

বাকি কাজটুকু সেরেছেন বাবর আজম ও মোহাম্মদ হাফিজ। দুজনে অবিচ্ছিন্ন ৪২ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। বাবর ৩৮ ও হাফিজ ৩১ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন সরফরাজ। বোলিংয়ে এসে শুরুতে খুব একটা সাফল্য না পেলেও সময়ের সঙ্গে ইংলিশ ব্যাটসম্যানদের চেপে ধরেছেন পাক বোলাররা। ফল এক বল আগেই অলআউট ইংল্যান্ড, খুঁড়িয়ে খুঁড়িয়ে দুশ পার করে।

জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলসের ৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে হেলসের (১৩) বিদায়ে। পরে রুটকে নিয়ে ৪৬ রান যোগ করে ফেরেন বেয়ারস্টো (৪৩)। রুট সেখান থেকে মরগানকে নিয়ে যোগ করেন ৪৮ রান।

রুট ৪৬ রানে সাজঘরে হাঁটা দেয়ার পরই ভেঙে পড়ার শুরু ইংলিশদের। অধিনায়ক মরগান ৩৩, বেন স্টোকস ৩৪, মঈন আলি ১১ ছাড়া দুই অঙ্কই ছুঁতে পারেননি মিডল-লোয়ারঅর্ডারের কেউ।

হাসান আলি ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সেরা। ২টি করে উইকেট গেছে জুনায়েদ খান ও রুম্মাদ রেইসের ঝুলিতে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমর্থকদের জন্য মাশরাফির বার্তা

পরবর্তী

প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেলো আয়ারল্যান্ড

পরবর্তী

প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেলো আয়ারল্যান্ড

cricket team

ক্রিকেট, দেশপ্রেম ও বিবিধ প্রশ্ন

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT