চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপারস্টোরে ‘নগদ’র মাধ্যমে কেনাকাটায় মিলছে ১২ শতাংশ ক্যাশব্যাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২১
অর্থনীতি
A A
নগদ ক্যাশব্যাকের জন্য সুপারস্টোরে মোবাইল অ্যাপ ব্যবহার করছে একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর গ্রাহকেরা সুপারস্টোরগুলোতে কেনাকাটায় পাচ্ছেন ১২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। গ্রাহকেরা এখন নির্দিষ্ট সুপারস্টোর থেকে প্রতিদিনের কেনাকাটায় ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে পাবেন ১২ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক।

‘নগদ’-এর গ্রাহকেরা সুপারস্টোর স্বপ্ন, প্রিন্স বাজার, মীনা বাজার, আগোরা, ডেইলি শপিং, ল্যাভেন্ডার, ইউনিমার্ট, হোলসেল ক্লাব এবং খুলশী মার্ট থেকে দিনে একবার ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া ক্যাম্পেইন চলাকালে ‘নগদ’-এর গ্রাহকেরা নির্দিষ্ট এই সুপারস্টোরগুলো থেকে সর্বোচ্চ দুইবার ২০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

পাশাপাশি আরও ২২টির বেশি সুপারস্টোরে কেনাকাটার ক্ষেত্রে ‘নগদ’-এর গ্রাহকেরা পাবেন ১২ শতাংশ বা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক। এই ক্যাশব্যাক অফারটি সম্পূর্ণ ক্যাম্পেইন চলাকালে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন একবার।

Banglabid

জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর এই তাৎক্ষণিক ক্যাশব্যাক ক্যাম্পেইন চলবে অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত। গ্রাহকেরা ‘নগদ’-এর অ্যাপ, ইউএসএসডি বা কিউআর কোড স্ক্যান করে মার্চেন্ট পেমেন্টের মাধ্যমে চলমান এই ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইনের বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, মুহূর্তেই যেকোনো সেবা গ্রাহকের হাতের মুঠোয় পৌঁছে দিতে কাজ করছে ‘নগদ’। তারই ধারাবাহিকতায় ক্যাশব্যাকের ক্যাম্পেইনটি চালু করা হয়েছে। করোনার এই সময়ে শারীরিক সুরক্ষার পাশাপাশি গ্রাহকেরা যেন আর্থিকভাবে লাভবান হন, তা-ই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।

১২ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক ক্যাম্পেইনটি সম্পর্কে বিস্তারিত জানতে ‘নগদ’-এর ভেরিফায়েড ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে নজর রাখতে পারেন। এ ছাড়া ‘নগদ’-এর হটলাইন নম্বর ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় আজ ১১ জনের মৃত্যু

পরবর্তী

আফগানিস্তানে মানবিক সহায়তা দিতে রাজি যুক্তরাষ্ট্র 

পরবর্তী
আন্তর্জাতিক বিমানে যাত্রীদের মধ্যে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে মানবিক সহায়তা দিতে রাজি যুক্তরাষ্ট্র 

একটি হাতে কাটা ছুরি, হিংসার প্রতীক হিসেবে চিত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কি হঠাৎ বেড়েছে ছিনতাইয়ের ঘটনা?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT