চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুগম হলো জামায়াত নিষিদ্ধের পথ’

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১:৪৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সালাউদ্দিন কাদেরের ফাঁসি কার্যকরের মাধ্যমে মুক্তিযুদ্ধের পরও পাকিস্তানের অব্যাহত ষড়যন্ত্রের শেকড় সমূলে উৎপাটিত হলো বলে মনে করে গণজাগরণ মঞ্চ। জামায়াতের সেক্রেটারি জেনারেলের ফাঁসির মাধ্যমে যুদ্ধাপরাধীদের দল জামায়াত নিষিদ্ধের পথ সুগম হলো।

যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিক্রিয়ায় এসব কথা জানালেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

ফাঁসি কার্যকরের খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে দায়মুক্তির উল্লাসে মাতোয়ারা হয় শাহবাগ। ফুল ছিটিয়ে, মিষ্টিমুখ করে জাতির কলঙ্কমুক্তির বিশেষক্ষণের উদযাপন করছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

Banglabid

শুধু শাহবাগ নয় কলঙ্কমুক্তির উৎসবে মেতেছেন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ। চট্টগ্রামের কুখ্যাত সাকা ফাঁসির দড়িতে ঝুলে যাওয়ায় গ্লানিমুক্তির সুবাতাস বইছে রাউজানের গণজাগরণ মঞ্চে। মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করছেন মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতা।

দুই যুদ্ধাপরাধীর ফাঁসির পর শাহবাগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, দুই যুদ্ধাপরাধীর একদিনে ফাঁসি কার্যকর জাতির বিজয়। কলঙ্কমুক্তির এই মুহুর্তে গণজাগরণ মঞ্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৩০ লক্ষ শহীদ, শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ করছে।

তিনি আরও বলেন, ফাঁসির আগে মৃত্যুভয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে এই দুই ঔদ্ধত্য যুদ্ধাপরাধী এতদিন অস্বীকার করা অপরাধ কার্যত স্বীকার করে নিয়েছে। তারা দেখিয়ে দিলো তাদের আদর্শের কথা ছিলো শুধুই প্রতারণা।

Reneta

প্রতিকূলতা অতিক্রম করে দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে অভিনন্দন জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচারসাকা-মুজাহিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকা চৌধুরী: আটক থেকে ফাঁসি

পরবর্তী

জাতির কলঙ্ক মোচনের ২২ নভেম্বর

পরবর্তী

জাতির কলঙ্ক মোচনের ২২ নভেম্বর

জাতির কলঙ্ক মোচনের ২২ নভেম্বর

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT