চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির কলঙ্ক মোচনের ২২ নভেম্বর

সাবিত খানসাবিত খান
১:৫৫ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির দণ্ড রাত ১২ টা ৪৫ মিনিটে কার্যকর করার পর তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে একই সাথে ফাঁসির দড়িতে ঝোলানো হয় কারাসূত্রে জানা যায়।

রাত সাড়ে ১২টার দিকেই চারটি এ্যাম্বুলেন্স কারাগারের ভেতরে প্রবেশ করে। এরমধ্যে দুইটি এ্যাম্বুলেন্স মুজাহিদের লাশ নিয়ে ফরিদপুরে যাবে এবং অপর দুইটি সাকা চৌধুরীর লাশ নিয়ে চট্টগ্রামের রাউজানে যাওয়ার কথা রয়েছে।

মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এই দুই শীর্ষ নেতার সর্বোচ্চ দণ্ড কার্যকরের মাধ্যমে ইতিহাসের কলঙ্ক মোচনের পথে আরো কিছুটা অগ্রসর হলো বাংলাদেশ।

ফাঁসির মঞ্চ ও জল্লাদের প্রস্তুতি, রাষ্ট্রপতির অনুকম্পা প্রার্থনা নাকচ এবং সবধরনের আনুষ্ঠানিকতা শেষ করার ফলে রাতের মধ্যেই চট্টগ্রামের ত্রাস সাকা এবং বুদ্ধিজীবী হত্যায় দায়ী মুজাহিদের ফাঁসি কার্যকর হবে ধারণা করা হচ্ছিল। রাত দশটার পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার মারুফ হাসানের বক্তব্যে ফাঁসির বিষয়টি আরও স্পষ্ট হয়।

রাত নয়টার দিকে সাকা চৌধুরীর স্ত্রী, দুই ছেলে, মেয়েসহ প্রায় ত্রিশ জনের বেশি স্বজন তার সাথে শেষ দেখা করতে কারাগারের ভেতরে যান। পরে দীর্ঘ প্রায় দুই ঘন্টার সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে সাকার পুত্র হুম্মাম কাদের চৌধুরী তার বাবা প্রাণ ভিক্ষার আবেদন করেননি বলে জানান।

Reneta

ছেলে আলী আহমেদ মাবরুরসহ মুজাহিদের স্বজনদের প্রায় ২৫ জন সদস্য কারাগারের ভেতরে প্রবেশ করেন। রাত সোয়া বারটার দিকে বেরিয়ে এসে ক্ষমা প্রার্থনার বিষয় নিয়ে মাবরুরও একই দাবি করেন।

এর আগে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করা সাকা-মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন দুটি আইন মন্ত্রণালয়ের মতামতসহ সন্ধ্যার পর বঙ্গভবনে পাঠিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এর কিছুক্ষণ পরই বঙ্গভবনে যান আইন সচিব।

সকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া এ দুই নেতা প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা সেই বিষয়ে জানতে দুই ম্যাজিস্ট্রেট কারাগারের ভেতরে যান। প্রথমে তারা মৌখিক ভাবে দুইজন ম্যাজিস্ট্রেটের কাছে প্রাণভিক্ষার কথা জানান। পরে প্রাণভিক্ষার আবেদনের দুটি ফর্ম নিয়ে পূরণ করে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেন বলে নিশ্চিত করেন কারা কর্তৃপক্ষ।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ার পর থেকেই কেন্দ্রীয় কারাগার এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা।

শনিবার সন্ধ্যার পর থেকে এমনকি এই এলাকায় যান চলাচলও সীমিত করে দেওয়া হয়। আশেপাশের দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়। সেখানে অবস্থান নেন অন্যান্য থানার অতিরিক্ত নিরাপত্তাকর্মীরা। বাড়তি সতর্কতা হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মানবতাবিরোধী অপরাধসাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT