চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে অনাবাদি জমি চাষের আওতায় আনতে পাইলট প্রকল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৬
কৃষি
A A

সিলেটে বিপুল পরিমান অনাবাদি জমি চাষের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি হাতে নেয়া হয়েছে পাইলট প্রকল্প। কর্ম পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটিও গঠন করা হয়েছে।

সিলেটে বছরের পর বছর বিপুল পরিমান আবাদযোগ্য জমি অনাবাদি পড়ে থাকে। উঁচু জমিতে সেচ সংকটের কারণে চাষাবাদ হয় না। এখন সে সব জমিতেই সরকারি উদ্যোগে সেচ সুবিধা সৃষ্টির পাশাপাশি প্রথম দফায় প্রতি উপজেলায় একটি করে ইউনিয়নের শতভাগ জমিকে চাষের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।

স্থানীয় কৃষকরা বলেন, এই বছর কোন জমি পতিত থাকবে না। প্রায় ৯০ হেক্টরের মতো জমি এখানে চাষাবাদের আওতায় আসবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এই পাইলট প্রকল্প সফল হলে সিলেটের সব পতিত জমি আবাদের আওতায় আনতে একটি বড় পরিকল্পনা হাতে নেয়া হবে।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাশেম বলেন, সিলেটে আমাদের মোট অনাবাদি জমি ১৩ হাজার ৮৪১ হেক্টর। আমরা পানি সাশ্রয়ী যেসমস্ত ফসল হবে যেমন সরিষা, গম ইত্যাদি ফসল আমরা ইতিমধ্যে চাষ করেছি।

দক্ষিণ সুরমার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবন্তী রায় বলেন, আমরা পাম্পের মাধ্যমে সেচ নালা তৈরি করে পানি সরবরাহটা নিশ্চিত করেছি। যেনো কোন জমিই আমাদের অনাবাদী অবস্থায় পরে না থাকে।

মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মকন মিয়া বলেন, সারা সিলেট বিভাগে যদি এই কৃষি খেত হয় তাইলে বাংলাদেশের অর্ধাংশ খাদ্যে স্বয়ংস্বম্পূর্ণ হবে।

পাইলট প্রকল্পের জন্য প্রতিটি উপজেলার একটি করে ইউনিয়নকে বাছাই করা হয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ার পালমিরায় অভিযানে শতাধিক আইএস জঙ্গি নিহত

পরবর্তী

সৌদি আরবের জেদ্দায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

পরবর্তী

সৌদি আরবের জেদ্দায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মুক্তিযুদ্ধের শুরুতেই হাজারো আক্রান্তের আশ্রয়স্থল ত্রিপুরা

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT