চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের শুরুতেই হাজারো আক্রান্তের আশ্রয়স্থল ত্রিপুরা

চকোর মালিথাচকোর মালিথা
৯:৫০ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

১৯৭১ এর ২৫ মার্চ অপারেশন সার্চলাইটের নামে সর্বাত্মক আক্রমণে দিশেহারা নিরস্ত্র মানুষ প্রতিবেশী দেশ ভারতে আশ্রয়ের জন্য ছুটে গিয়েছিলো। তাদের ফিরিয়ে দেয়নি বন্ধুদেশ। প্রায় এক কোটি শরনার্থীকে আশ্রয় দিয়ে পরম মমতায় বুকে তুলে নিয়েছিলো ভারত। কেবল সীমান্ত খুলে দিয়েই নয় রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ রাষ্ট্রের স্বীকৃতির জন্য ভারত সরকারকে চাপ দিতে ২৭ মার্চ ত্রিপুরায় হরতালও হয়েছিল।  

২৫ শে মার্চ মধ্যরাতে সারাদেশে নির্বিচার হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর ২৬ শে মার্চ সন্ধ্যা থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশের আক্রান্ত নারী-পুরুষ ত্রিপুরায় আশ্রয় নিতে শুরু করেন। সীমান্ত দিয়ে ছুটে আসা হাজার হাজার মানুষকে আশ্রয় দিতে আশে-পাশের স্কুল কলেজ খুলে দেয়া হয়, করা হয় আশ্রয় শিবির।

ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড গৌতম দাস বলেন, তখন আমাদের সমস্ত স্কুল ঘরগুলো আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করার জন্য আমরাই উদ্যোগ নিয়েছিলাম। সরকারের কাছে আমরা দাবি করেছিলাম সমগ্র সীমান্ত উন্মুক্ত করে দিয়ে যাতে অবাধে আক্রান্ত মানুষগুলো প্রবেশ করতে পারে এবং তাদেরকে আশ্রয় দেয়া যায়। ত্রিপুরায় আমরা যারা বসবাস করি তাদের অধিকাংশের মূল হচ্ছে বাংলাদেশে। কারও জন্ম এখানে, কারও আত্মীয় স্বজন এখানে, একটা নাড়ির টান ছিলো। সেদিক থেকে আমাদের আবেগটা ছিলো অত্যন্ত বেশি। মুক্তিযুদ্ধে সমর্থন দেয়াটা আমাদের নৈতিক-মানবিক দায়িত্বতো বটেই আত্মীয়তার বন্ধনের জন্যই আমরা আরো বেশি এখানে নিয়োজিত হয়েছিলাম।

১৯৭১ সালের ২৭ মার্চ সিপিআইএম’এর তৎকালীন সাধারণ সম্পাদক পি সুন্দরাইয়া এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীন বাংলাদেশের ঘোষনাকে সমর্থন জানান এবং পাকিস্তানের সেনাবাহিনীর বর্বর গণহত্যার নিন্দা করেন। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই’এর ডাকে ঐদিনই ত্রিপুরায় হরতাল ডাকা হয়। সেদিনের হরতালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গণমিছিলে সরাসরি নেতৃত্ব নেন ত্রিপুরার এই বাম নেতা।

কমরেড গৌতম দাস বলেন, বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার দাবিতে প্রথম সাধারণ ধর্মঘট ডাকায় সমগ্র ত্রিপুরার স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে গিয়েছিলো। স্বাধীনতা সংগ্রামের পুরোধা শেখ মুজিবর রহমান তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। সেটাকে পূর্ণ সমর্থন জানান এবং ভারত সরকারের কাছে দাবি জানান যাতে সমস্ত রকম সহযোগিতা করা হয় বাংলাদেশকে।

Reneta

২৭ মার্চ ত্রিপুরায় হরতালকারীদের প্রতিনিধিদল রাজ্যের মুখ্য সচিবের কাছে গিয়ে ত্রিপুরা সীমান্ত বাংলাদেশের শরনার্থীদের জন্য খুলে দেয়ার দাবি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT