সৌদি আরবের জেদ্দায় নানা আয়োজনে উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করেন কনসাল জেনারেল এ,কে,এম, শহিদুর করিম। সেখানে অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণ করেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলেও নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন কনস্যুলার আলতাফ হোসাইন।






