হয়ে গেল ভারতের জি টিভির জনপ্রিয় গানের শো ‘সা রে গা মা পা-২০১৮’ এর চূড়ান্ত পর্ব। রবিবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী ঘোষণা করা হয়েছে ইশিতা বিশ্বকর্মাকে। পুরস্কার হিসেবে ইশিতা বিশ্বকর্মা পেয়েছেন নগদ পাঁচ লাখ রুপি ও একটি নতুন ব্র্যান্ডের গাড়ি।
প্রতিযোগিতায় সাহিল সোলাঙ্কি, তন্ময় চতুর্বেদী, ঐশ্বরিয়া পণ্ডিত, সনু গিল ও আসলাম আবুল মজিদকে হারিয়ে বিজয়ী হয়েছেন ঈশিতা। এছাড়াও প্রথম রানার আপ হয়েছেন তন্ময় এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন সনু।
‘সা রে গা মা পা-২০১৮এর ২৭তম মৌসুমের তরুণতম প্রতিযোগী হিসেবে ইশিতা সবচেয়ে ভালো পারফর্ম করেন। তবে এটাই তাঁর প্রথম রিয়েলিটি শো নয়, ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’-এর ষষ্ঠ মৌসুমেও প্রতিযোগী ছিলেন তিনি।
এখানে শুনে নিন ‘সা রে গা মা পা-২০১৮’ মঞ্চে ইশিতার গাওয়া সেরা কিছু গান:










