চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্ক ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত ইমপ্রেসের ‘ফাগুন হাওয়ায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৯
বিনোদন
A A

নবম সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি দুটি শাখায় সেরার পুরস্কার অর্জন করে। 

সার্ক চলচ্চিত্র উৎসবে ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রে কাজের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন এনামুল হক সোহেল ও শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনার পুরস্কার পেয়েছেন রিপন নাথ।

২ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হয় ৯ম সার্ক চলচ্চিত্র উৎসব। ৬ দিনব্যাপী সার্কভুক্ত দেশগুলোর এই চলচ্চিত্র উৎসবে ৩ জুলাই সকালে ‘ফাগুন হাওয়ায়’ এবং বিকালে ‘কমলা রকেট’ ছবিটি দেখানো হয়। ৫ জুলাই দুপুর ১২টায় দেখানো হয় ‘আলফা’।

Banglabid

৭ মে থেকে ১২ মে পর্যন্ত শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল ৯ম সার্ক চলচ্চিত্র উৎসব। কিন্তু শ্রীলঙ্কায় ভয়ঙ্কর ট্র্যাজেডির কারণে চলচ্চিত্র উৎসবটি স্থগিত করা হয়। স্থগিত হওয়ার পর নতুন তারিখ অনুযায়ী ২ জুলাই থেকে শুরু হয়েছে চলচ্চিত্রের এই উৎসব।

শ্রীলংকার রাজধানী কলম্বোর ন্যাশনাল ফিল্ম কর্পোরেশনে প্রদর্শিত হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচিত চলচ্চিত্রগুলো। যেখানে সার্কভুক্ত আটটি দেশের মনোনীত চলচ্চিত্র দেখানোর পাশাপাশি এবার নির্বাচিত হয়েছে বাংলাদেশের তিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

এরমধ্যে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত। ছবিগুলো হলো: নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’, তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ এবং নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’।

Reneta

এরমধ্যে এছাড়াও নোমান রবিন পরিচালিত ‘কোয়াটার মাইল কান্ট্রি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখানো হয় উৎসবের শুরুর দিন বিকাল ৫টায় এবং চৈতালী সমাদ্দার-সাইফুল আকবর খান পরিচালিত ‘সি ইউ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখানো হয় ৪ জুলাই সকাল ৯টায়।

এর আগে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’ প্রতিযোগিতা শাখায় ৭ম সার্ক চলচ্চিত্র উৎসবে ‘সেরা চিত্রনাট্য’র পুরস্কার অর্জন করে।

গেল ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত হয় ২৫৩ জন। ভয়ঙ্কর এই ট্র‌্যাজিডির কারণে শেষ সময়ে এসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ৯ম সার্ক চলচ্চিত্র উৎসব স্থগিত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা রকেটফাগুন হাওয়ায়লিড বিনোদনসার্ক চলচ্চিত্র উৎসবসার্ক ফিল্ম ফেস্টিভাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেরুকে হারিয়ে কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল

পরবর্তী

যে মিলনমেলায় ঘুচে গেল ‘দূরত্ব’

পরবর্তী

যে মিলনমেলায় ঘুচে গেল ‘দূরত্ব’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-পুঁজিবাজার

শক্তিশালী পুঁজিবাজার গঠনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT