চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাবিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন নারীর করোনা টেস্টের জন্য নাকের স্বাব পরীক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৬৬ হাজার ১৭২ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ লাখ ২৬ হাজার ৮১৫ জন। বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৫ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৭৪০ জনে।

সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

Banglabid

২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৫০ হাজার ১৭৬ জন। একই সময়ে দেশটিতে মারা গেছেন ২৫১ জন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫৬ হাজার ৪৫৩ জনে।

তবে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৫৯৬ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৬০ হাজার ৮১১ জনে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৯৮৯ জনের। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৭৩ লাখ ৩৫ হাজার ১৮৬ জনে।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ১৩ হাজার ২৬৪ জন। একই সময়ে মারা গেছেন ৩২ জন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়ালো এক কোটি ৭২ লাখ ৪০ হাজার ৪৭৯ জনে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ২৬ হাজার ১০৯ জন।

Reneta

যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার ক্রমেই কমছে। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ৫ হাজার ১৪৩ জন রোগী শনাক্ত হয়েছে।মারা গেছেন ১১৮ জন।এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১১ লাখ ৭৪ হাজার ৬৭৭ জনে এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৯৩ হাজার ৮১১ জনে।

এছাড়া একদিনে তুরস্কে ১৩৮ জন, ইতালিতে ৮৬ জন, ইরানে ১১৮ জন, ইন্দোনেশিয়াতে ২১৫ জন, পোল্যান্ডে ১০ জন, মেক্সিকোতে ২০৩ জন, জাপানে ১৬৯ জন, মালয়েশিয়াতে ৮৭, ফিলিপাইনে ১৬৯, হংকংয়ে ২৬৪ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাত, যা বললেন ইমরান খান

পরবর্তী

আদালতের আদেশ কঠোরভাবে মানতে নিপুণ-জায়েদের প্রতি নির্দেশ

পরবর্তী
দুজনের সুন্দর পোশাক ও হাসিমুখের ছবি, পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতের আদেশ কঠোরভাবে মানতে নিপুণ-জায়েদের প্রতি নির্দেশ

বার্সেলোনা খেলোয়াড়রা গোল উদযাপন করছে, একে অপরকে জড়িয়ে ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল উৎসবে মেতে টেবিলের তিনে বার্সা

সর্বশেষ

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT